somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (পর্ব ১)

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিআইও (CIO), সিটিও (CTO), সিআইটিও (CITO), “Head of IT” বা “প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা”। তথ্যপ্রযুক্তি পেশাজীবিদের সর্বশেষ এবং সবচেয়ে কাঙ্ক্ষিত পদ এগুলি। এই আসনটির সঙ্গেই যেন জড়িয়ে আছে - মোটা ব্যাংক অ্যাকাউন্ট, বহুতল ভবনে বড় অফিস, একাধিক গাড়ি সহ বহুবিধ সুযোগ সুবিধা।

এর বদলে কাজ? কৌশলগত পরিকল্পনা, বিনিয়োগ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, প্রযুক্তি মূল্যায়ন, ক্রয় ব্যবস্থাপনা, কর্মকৌশল উন্নয়ন, নেতৃত্ব তৈরি, ফলাফল ভিত্তিক ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদি। এছাড়া প্রতিষ্ঠানের পক্ষে সব ধরনের তথ্যপ্রযুক্তি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ। এ বিষয়ে আর্থিক সিদ্ধান্ত নিতে বোর্ডকে সহায়তা, প্রতিষ্ঠানকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আরও দ্রুত লক্ষ্য অর্জনে সহায়তা এবং প্রয়োজনে গবেষণা ও উন্নয়ন নিয়ে কাজ করা। এছাড়া মাঝে মধ্যে যাদুর মতো কিছু সফলতা দেখান; সফলতার আংশিক ও বিফলতার পুরো দায়ভার নেয়া।

আজকাল প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই খাতে ক্রমশ বিনিয়োগ বাড়াছে। আগে অর্থ বা প্রশাসন বিভাগের আওতায় ছোট্ট একটি বিভাগ থাকত। কখনও বিভাগীয় প্রধান ছাড়াই চলতো। এখন এ বিভাগের প্রধানের পদটি গুরুত্বপূর্ণ হয়েছে। এমনকি ব্যবস্থাপনা বোর্ডে বসার সুযোগ হচ্ছে। দেশি-বিদেশি কোম্পানিগুলো এই আসনটির পেছনে ভালা বিনিয়োগ করছেন।

যেকোনো বিনিয়োগ বাড়ে বাড়তি মুনাফার আশায়। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রও ভিন্ন নয়। তাই সুযোগ সুবিধার পাশাপাশি এই পদের দায়িত্বটি ৮ ঘণ্টা হতে ২৪ ঘণ্টায় পৌঁছে গেছে। দায়বদ্ধতা একজন চাকুরিজীবির সীমানা ছাড়িয়ে গেছে। এই চেয়ারের দায়বদ্ধতা চলে গেছে প্রায় উদ্যোক্তার কাছাকাছি।

প্রতিটি তথ্যপ্রযুক্তি পেশাজীবী এই পদের স্বপ্ন দেখেন তাদের পেশার শুরুর দিন থেকে। সেটা সবার জন্যই ভাল। তবে বেশিরভাগ লোক মোহগ্রস্থের মতো একটি “যাদুর কাঠি” খুঁজতে থাকে। যেটা তাকে দ্রুত ওই চেয়ারে বসিয়ে দেবে। আরও আহ্লাদ যেন -– সেই কাঠিটিও খুঁজে পেতে কষ্ট না হয়। তবে কয়েক বছরেই বোঝা যায় যে, বাস্তবতা ভিন্ন। কাঠির অপেক্ষায় সময় পার হয়ে যায়। চেয়ারের প্রয়োজনীয় বাস্তব প্রস্তুতিগুলো নেওয়া হয়ে উঠে না। ফলাফল যা হয়, তাতে ওই পদটি আজীবন স্বপ্নই থেকে যায়।

প্রযুক্তি পেশাতে এসে যারা টিকে যায়, তাদের মধ্য থেকে বড় অংশ বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হতে চায়। তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনার দায়িত্বগুলো ঝামেলাপূর্ণ মনে করে। তাই দূরে সরিয়ে রাখে। আর যারা প্রযুক্তি ব্যবস্থাপনায় আসতে চায়, তারা অনেক সময় কারিগরি বিষয়ে জ্ঞানার্জনটা ততটা গুরুত্ব দেন না। কিন্তু তথ্যপ্রযুক্তি প্রধান হবার জন্য দুটো বিষয়ই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হয়ে প্রতিযোগীতায় টেকা কঠিন। দেখা যায় -- শেষ পর্যন্ত প্রতিযোগীতায় খুব বেশি লোক থাকে না।

এর মধ্যে কিছু মানুষ নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যান। যেকোনো একটি কারিগরি বিষয়ে নিজেকে বিশেষজ্ঞ হিসেবে তৈরি করে। সেই সাথে -- কারিগরি, ব্যবসা ও ব্যবস্থাপনার সবগুলো শাখা বুঝে নেয়। ধৈর্য ধরে নিজেকে তৈরি করে। তারাই প্রতিযোগীতার অভাবে সময়ের আগেই ওই চেয়ারটিতে বসে যেতে পারে।

আমার পেশার শুরু থেকেই তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনায় আগ্রহ ছিল। কাজের মাঝে অন্যান্য শিল্পের সফল তথ্যপ্রযুক্তি প্রধানের সাথে এ বিষয়ে কথা বলেছি। নিজেও দীর্ঘসময় এ পেশায় কাজ করেছি। আমি মনে করি -– বাণিজ্যিক, প্রযুক্তি ও ব্যবস্থাপনা সবগুলো বিষয় তথ্যপ্রযুক্তি প্রধানের জন্য সমান গুরুত্বপূর্ণ। এগুলোর জ্ঞান এবং দক্ষতা সমানভাবে প্রয়োজন। সেই সাথে নিজের কাজটি ঠিকমতো করে যেতে পারলে সাফল্য প্রত্যাশিত সময়ের আগেই আসে।

এদেশ সহ বিদেশের অনেক প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি প্রধান বাংলাদেশি হোক। যোগ্য হোক। উপভোগ করার মত বয়স থাকতে হোক। এই কামনায়।

=========
সুফি ফারুক ইবনে আবুবকর
প্রাক্তন তথ্য প্রযুক্তি প্রধান ও উদ্যোক্তা কোচ
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×