somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিতর্কিত হুদাকে রাখার পক্ষেই মত আওয়ামী লীগের

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান সিইসি এটিএম শামসুল হুদাকে আবারও প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের পক্ষে মত দিয়েছে। এ জন্য পাঁচ জনের একটি তালিকা সার্চ কমিটির কাছে পাঠিয়েছে দলটি। নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে গঠিত সার্চ কমিটির কাছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ স্বাক্ষরিত নামের তালিকা গতকাল বিশেষ দূত মারফত পাঠানো হয়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মানবজমিনকে বলেন, নাম পাঠানোর প্রক্রিয়ার সঙ্গে আমি জড়িত নই। তাই এ বিষয়ে আমি আপাতত কিছু বলতে পারছি না। তার স্বাক্ষরে কোন চিঠি সার্চ কমিটির কাছে গিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি অনেক স্পর্শকাতর। তাই এ বিষয়ে পরে কথা বলবো। আওয়ামী লীগের বিশেষ সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তালিকায় এটিএম শামসুল হুদাকে সিইসি রেখে নির্বাচন কমিশনার হিসেবে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মুহম্মদ হুমায়ুন কবিরের নাম প্রস্তাব করেছে। এ আমলা নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব পদে দায়িত্ব পালন করেন। এরপর তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ করা হয়। বর্তমানেও তিনি এ পদে কর্মরত রয়েছেন। এছাড়া, সাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন্নেসা খানমকেও নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেয়ার প্রস্তাব করেছে আওয়ামী লীগ। মুক্তিযোদ্ধা এ কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন শেষে এখন তিনি অবসরে আছেন। এ দুই জন ছাড়া সাবেক অতিরিক্ত সচিব আবু হাফিজ এবং এএফজি মঈন উদ্দিনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করার প্রস্তাব করেছে আওয়ামী লীগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ দুই কর্মকর্তা আওয়ামী ঘরানার কর্মকর্তা হিসেবে প্রশাসনে পরিচিত। (মানব জমিন)

আফসুস। সারাদেশ খুঁজে হুদা ছাড়া কাউকে পাওয়া গেলনা।বিএনপি তাকে অন্ধ হিসেবে গন্য করে। সেই অন্ধই আবার ছিঃ ইসি............।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×