somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত বাড়ছে, হাজার বছরের পুরোনো সেই রাত ।

১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি আসলে পশু-পাখিরা মন-প্রাণ দিয়ে চায় বৃষ্টি থেকে গা বাঁচিয়ে থাকতে । মানুষ হওয়ায় যত সমস্যা । মন চায় বৃষ্টিভেজা শীতলতা , শরীর চায় উষ্ণতা ।
তাছাড়াও, এই বৃদ্ধ বয়সে ভিজতে দেখলে লোকে বলবে কি ! বুইড়া বয়সে ভীমরতি ধরছে ।
আমিনার আম্মা আজকাল দেখতেই পারে না । এই মহিলাকে প্রতি বর্ষায় বৃষ্টিভেজা কদম ফুল এনে দিতে হত ! অথচ, গেল বর্ষায় যখন অনেক কষ্টে এক গুচ্ছ কদম এনে দরজায় দাড়ালাম , কী অপমান টাই না করল ! ভাজ্ঞিস আমিনা ইস্কুলে ছিল !
বারান্দা ঝাড়ু দিতে দিতে বলল এইসব জঞ্জাল নিয়া বাসায় ঢুকলে দুপুর থেকে রান্নাবারা বন্ধ । দক্ষিণ পাশের বারান্দার টিন ফুটা হয়ে পানি পড়ছে । গিয়ে দেখলাম সেইখানে একটা কালচে হয়ে যাওয়া এলুমিনিয়ামের পাতিল বসিয়ে রেখেছে । টুপ টুপ শব্দ করে পানি পড়ছে পাতিলে । মনে মনে ভাবলাম এইটা ঠিক করতে হবে কেন ! ভালই ত লাগছে ! বলার সাহস হল না । মহিলারা ঘর ঝাড়ু দেয়ার সময় বদমেজাজে থাকে । ছোটবেলায় আম্মাও বদমেজাজে থাকতেন এই সময় । ভয়ংকর অভিজ্ঞতা আছে এই ব্যাপারে ।
মাসের বেতন টেতন পাই নি । মিস্ত্রীদের যে দাম আজকাল ! মাঝে মাঝে ভাবি মিস্ত্রী হয়ে গেলেই ভাল হতো । মিস্ত্রী ডাকার সাহস আর হল না । দেয়ালে মই লাগিয়ে উঠে পড়লাম টিনের ছাদে । বৃষ্টিতে ভেজাও হল , কাজও হল ।
রাতে কাঁপুনি দিয়ে জ্বর এসে গেল ।
আমিনাকে খুব দেখতে ইচ্ছে করছিল ।
আমিনার আম্মা আবার একটু বকাঝকা দিয়ে পানি-পট্টি লাগিয়ে দিচ্ছে কপালে । কারেন্ট নাই । মোম জ্বালিয়ে পড়াশুনা করছে আমিনা । ছোটবেলায় আমিও পড়াশুনা করতাম । মাঝে মাঝে আমার আব্বাও পাশে বসে থাকতেন । আমিনা পড়ছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউজ অফ সেল । আমি ভাবছি । মেয়ে আমার ডাক্তার হবে । আমাদের ঘরের চাল দিয়ে আর পানি পড়বে না ।
ঠিক যেমন আমার আব্বা ভাবতেন !

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×