somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জমিয়ে চলুক ব্লগিং; শুভ হোক সবার ব্লগিং

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হতাশা বাড়ছিল।
ব্লগারদের ব্লগবাড়ি ঘুরে ঘুরে দেখি আর দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোন কাজ ছিলনা।
নতুন ব্লগারদের প্রাথমিক পর্যায়ে ৩ দিন পর্যবেক্ষণে রাখা হয়। আমার বয়স ১ মাস ২ সপ্তাহ পেরিয়ে গেল। দুইদিন আগে কোন এক ভাইয়ের নিরাপদ হবার পর একটা পোষ্ট দেখলাম। উনি এক বছর পর নিরাপদ হয়েছেন। মনটা খারাপ আর হতাশায় ভরে গেল। এক বছর কি আমার ধৈর্যে কুলাবে?

শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ব্লগার সৈয়দ ইসলাম ভাইকে। আজকে সকালে মন্তব্য আর পাল্টা মন্তব্যে কথা হচ্ছিল উনার সাথে। আমি নিরাপদ হচ্ছিনা দেখে উনি বললেন-"গঠনমূলক ও শৈল্পিক লেখা প্রকাশ ও মন্তব্য চালিয়ে যাও। তারপর কোন কিছু না হলে তাদেরকে মেইল কর।" পাশাপাশি আরও কিছু দিক নির্দেশনা দিলেন। উনার কথামতো কাজ করলাম। সকাল ১১টা ৭ মিনিটে পেলাম এক আনন্দের সংবাদ। আমার ব্লগ বাড়িতে জ্বলজ্বল করছে একটি সাইনবোর্ড-

আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।

এবার জমিয়ে চালাবো ব্লগিং।

একটা জিনিস লক্ষ্য করলাম এখানেও সবাই আন্তরিক। নতুন বলে কেউ অবহেলা করেন নি। সবাই পোষ্টে কমেন্ট করে প্রেরণা জুগিয়েছেন। কয়েকজনের নাম উল্লেখ না করলেই নয়।
বিজন রয়, কাওসার চৌধুরী, ভ্রমরের ডানা, মেহেদী হাসান হাসিব, কবির নাঈম দোদুল , আব্দুল্লাহ্ আল মামুন , রাকু হাসান , পদাতিক চৌধুরি, আরোগ্য , সনেট কবি, মাহমুদুর রহমান, ল, মুহাম্মাদ খাইরুল ইসলাম, ঠাকুরমাহমুদ , জুনায়েদ বি রাহমান, মোঃ মাইদুল সরকার (মোঃ মাইদুল সরকার ভাইও ব্লগে নিরাপদ হবার বিষয়ে আমার জন্য কষ্ট করেছেন), স্বপ্নীল ফিরোজ , মোস্তফা সোহেল, ফারিহা হোসেন প্রভা, এ.এস বাশার, চাঁদগাজী , জসীম অসীম, সাদা মনের মানুষ , বাকপ্রবাস, সূর্যালোক ।, সেলিম আনোয়ার , সৈয়দ ইসলামসহ আরও বেশ কয়েকজন আমার পোষ্টে মন্তব্য করে প্রেরণা জুগিয়েছেন। কয়েকজন শ্রদ্ধেয় ব্লগার ভাই বোন নিয়মিত আমার সব পোষ্টে এসেছেন। তারা জানেন। তাই তাদের নাম আর আলাদা করে উল্লেখ করলাম না।

একজন ব্লগারের নাম ইচ্ছে করেই উল্লেখ করিনি। আলাদাভাবে তার তাম উল্লেখ করলাম বলে ক্ষমাপ্রার্থী। তিনি হলেন স্রাঞ্জি সে। একজন বন্ধু। আমার মনে হয় তিনি সবার খুব সহজে আপন হতে পারেন। নতুন ব্লগার হিসেবে উনি প্রতিটি দিন আমার খোঁজ খবর নিয়েছেন।

সবার প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা। যদি কখনও কোন ভুল করে ফেলি আপনারা সংশোধন করে দেবেন আশা করি। সবাই ভালো থাকবেন।

শুভ হোক সবার ব্লগিং।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×