somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছড়া ছন্দে সঠিক নিয়মে মোবাইল ফোন চার্জ করার নিয়ম

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



[ছবিঃ গুগল হতে নেয়া। কিছু তথ্য সংগৃহীত বই থেকে নেয়া]

(এই পোষ্টটি পূর্বে একবার দিয়েছিলাম। তথ্যসূত্র উল্লেখ না করায় অটো ড্রাফট হয়ে গিয়েছিল পোষ্টটি। ঐ পোষ্টে যারা মন্তব্য করেছিলেন-খায়রুল আহসান, হাবিব স্যার, স্বপ্নের শঙ্খচিল, মোস্তফা সোহেল, কথার ফুলঝুরি!, আব্দুল্লাহ্ আল মামুন {শান্তির বাড়ির প্রতিবেশী যিনি। যেহেতু মামুন ভাই দু'জন}, নতুন নকিব, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম, যুক্তি না নিলে যুক্তি দাও, পদাতিক চৌধুরি, কাওসার চৌধুরী, বন্ধু স্রাঞ্জি সে, বিজন রয় এবং লাবণ্য ২ । আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।)

আমরা করি কি রাতে ঘুমোতে যাবার আগে মোবাইল চার্জে দেই। সকালে উঠে সুইচ অফ করি। হয়তো বা অফিসে গিয়ে ডাটা কেবল দিয়ে কম্পিউটারে চার্জের জন্য কানেক্ট করি। সারাদিন শেষে বাড়ি ফেরার সময় কেবল থেকে মোবাইল খুলে নেই।

এভাবেই আমরা আমাদের মোবাইলের ব্যাটারির বারোটা বাজাচ্ছি।
যদি আমরা নিয়ম মেনে চার্জ করি, তাহলে ব্যাটারিটাকে অনেকদিন সুস্থ সবল রাখতে পারবো।
অনলাইন ঘেটে সঠিক নিয়মে মোবাইল ফোন চার্জ করার কিছু নিয়ম আমি পেয়েছি। আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের হয়তো জানা আছে। যাদের জানা নেই তাদের কিছুটা হলে উপকার হবে আশা করি।


(১)
না বুঝে না শুনে
বেনামি সস্তায়,
চার্জারে দিলে চার্জ
অবশেষে পস্তায়।

○ আপনার চার্জার খারাপ বা নষ্ট হতেই পারে। তাই বলে ফুটপাতের বা বাজারের সস্তা কমদামি চার্জার একদম ব্যবহার করবেন না। সস্তা চার্জারে ভোল্টেজ ফ্লাকচুয়েশন বা ওভারচার্জিংয়ের থেকে বাঁচার কোনও রকম মেকানিজম থাকে না তাই চার্জ দেবার সময় ফোন এবং ব্যাটারি উভয়েরই বড় রকম ক্ষতি হতে পারে।

(২)
মোবাইলে দিয়ে চার্জ
সারা রাত রাখলে,
ক্ষতি হবে আরো যেন
সুরক্ষা কেস ঢাকলে।

○ মোবাইলে কখনোই সারারাত চার্জ দেবেন না। এটা বাজে ও ঝুঁকিপূর্ণ একটি অভ্যাস। এতে ক্ষতি হয় ব্যাটারির।
চার্জ দেওয়ার সময় অবশ্যই ফোনের প্রোটেক্টিভ কেস খুলে নেবেন। চার্জিংয়ের সময় ব্যাটারি গরম হওয়া স্বাভাবিক। তাপ যদি বেরিয়ে যেতে না পারে তবেই সমস্যা তৈরি হবে আপনার ফোনটিতে।

(৩)
চার্জে দিয়ে গেম খেলা
কথা বলা ফোনে,
বোকামী হবে খুব
যদি গান শোনে।

○ অনেকেই চার্জে দিয়ে গেম খেলেন, ফোনে কথা বলেন, বা ফেসবুকে ব্যস্ত থাকেন। এটা ঠিক না। চার্জিংয়ের সময় ফোন গরম হয়। সে সময় ফোন ব্যবহার করলে ফোনের তাপমাত্রা দ্রুত হারে বাড়তে থাকে। এতে বিস্ফোরণেরও ভয় থাকে। পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারের সময়ও এটা খেয়াল রাখতে হবে।

আরও কিছু নিয়ম

○ প্রয়োজনীয় জরুরি কোনও কাজে হাতে যদি সময় না তা হলে ফোন চার্জিং থেকে বিরত থাকবেন। একবার চার্জে বসালে কমপক্ষে ৮০% চার্জ করবেন। এতে ব্যাটারি ভালো থাকবে অনেক দিন।
○ মোবাইলের ব্যাটারির লাইফ সাইকেল ভালো রাখতে সপ্তাহে অন্তত একবার পুরো ব্যাটারি শেষ করে তার পর চার্জ করবেন এতে করে আপনার ব্যাটারি অনেক দিন পর্যন্ত ভালোভাবে পারফর্ম করবে।
○ ফোনের সাথে পাওয়া অরিজিনাল চার্জার ব্যবহার করুন
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯
৪৬টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×