ইহা একটি অরাজনৈতিক স্বাপ্নিক ছড়াঃ হাসিনা আর খালেদা ভাবে নয় আলাদা
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ছবিঃ যথারীতি গুগল থেকে নেয়া।]
ছড়ার কথাগুলো যদি সত্য হতো।
হবে না।
কারণ এই ছন্দগুলো না ঘুমিয়ে বসে বসে স্বপ্নে দেখেছি।
আমার আজকের এই ছড়াটি ব্লগের সকল শ্রদ্ধেয় রাজনীতি বিষয়ক আলোচক,
সমালোচক ও লেখককে উত্সর্গ করলাম। তবে, ছড়া কিন্তু সবাই পড়বেন।
একটি দেশে দুইটি মেয়ে
গলায় গলা মিল,
গোলাপ জবা হাসনা হেনা
শাপলা ফোটা ঝিল।
নৌকায় চড়ে একটা মেয়ে
ঘোরে দেশের মাঝে,
ধানের শীষে আরেক মেয়ে
হাসে সকাল সাঁঝে।
নয়রে মিছে, হয়রে হাঁচা
সোনার এই দেশ,
দুইটি মেয়ে মনের সুখে
আছেন মিলে বেশ।
ঝগড়া নাই বিবাদ নাই
আলোয় মাখা মুখ,
তাদের দেখে সবার ঘরে
উঠুক ভরে সুখ।
দেশের টানে দুইটি মেয়ে
নিজের কথা ভুলে,
হিংসের ঝুলি বিদায় করে
সোহাগ নেয় তুলে।
আমরা বড় সুখেই আছি
সবার মুখে হাসি,
আমার এই সোনার বাংলা
তোমায় ভালোবাসি।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন