somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহর সৃষ্টি সম্পর্কিত অদ্ভুত কিছু তথ্য

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহর অদ্ভুত সৃষ্টি সাথে নিয়ে বসে আছেন। অথচ, সেসব সৃষ্টি খুজেই পাচ্ছেন না? ইনশা-আল্লাহঃ আল্লাহর অসাধারন সৃষ্টি আপনাকে দেখিয়ে দিব।

কম্পিউটার খুলে দেখেছেন, সেটার ভেতরে কতগুলো যন্ত্রপাতি আছে? দেড় কেজিরও কম ওজনের কোন একটি মাখন বা জেলির টুকরো যদি কম্পিউটারের মতন কাজ করে, সেটাকে কি অদ্ভুত বলবেন? আপনার মস্তিস্ক (brain), ১৩০০ গ্রাম ওজনের একটি জেলির মতন পদার্থ, যার বেশিরভাগই পানি। অথচ, আপনার ওই জেলি মস্তিস্ক, সুপার-কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে? (সুরা আর-রহমান - ১৩)

আপনার বিল্ডিঙের দোতালায় পানি ওঠাতে একটি পানির পাম্প (water pump) আছে। বিদ্যুৎ ছাড়া চলে না। বিরতীহীন চলতে পারে না, বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। কয়েক বছরে নস্ট হয়ে যায়। ওজন প্রায় দশ কেজি। অথচ, মাত্র ৩০০ গ্রাম ওজনের একটি পাম্প কোন বিদ্যুৎ ছাড়াই, কোন তরলকে, প্রায় ৩০ ফুট উপরে ওঠানোর মতন শক্তিশালী। পাম্পটি কোনরকম রক্ষণাবেক্ষণ ছাড়াই, বিরতিহীন ৭০-৮০ বছর পর্যন্ত চলে। এমন পাম্পকে কি অদ্ভুত বলবেন? হ্যাঁ, তেমন অদ্ভুত পাম্প হলো আপনার হৃৎপিণ্ড (heart)।
সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে? (সুরা আর-রহমান - ১৩)

একটি যন্ত্র বানাবেন, যেটা বাতাস থেকে অক্সিজেন শোষন করে, কার্বন-ডাই-অক্সাইড উতপন্ন করবেন। সেই যন্ত্র কত বড় হবে, সেটাতে কি কি যন্ত্রপাতি থাকবে, সেটার হিসাব করেন। যদি কোন যন্ত্রপাতি ছাড়াই, এক কেজিরও কম ওজনের, ফোমের মতন একটি বস্তু যদি একই কাজ করে, তাহলে কি সেটাকে অদ্ভুত বলবেন? তেমন অদ্ভুত বস্তুটি হলো আপনার ফুসফুস (lungs) - ছবি দেখুন।
সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে? (সুরা আর রহমান - ১৩)

আপনি পানির পাইপ খুব ভালোভাবে চেনেন। মোটা বা চিকণ, যে কোন ধরনের পাইপ হতে পারে। স্যালাইন এর পাইপ দেখেছেনে। ওটা পানির পাইপ থেকে অনেক সরু, কিন্তু তার ভেতরে তরল প্রবাহিত হতে পারে। আরো সরু পাইপ আছে। ইংজেকশনের সুই, তেমনই একটি পাইপ। এর মধ্যেও তরল প্রবাহিত হয়। এর চেয়ে সরু কোন পাইপ কি বানানো সম্ভব? ইংজেকশনের সুই এর চেয়ে সরু পাইপ দেখলে, সেটাকে কি অদ্ভুত বলবেন? তাছাড়া, এক কিলোমিটার পাইপ পেচিয়ে রাখতে কতখানি যায়গা লাগবে বলে আপনার ধারনা? এক কিলোমিটার পাইপ পেঁচিয়ে যদি আপনার হাতের মুঠোয় রাখা যায়, সেটাকে কি অদ্ভুত বলবেন?

আপনার শরীরে মোট ৯৭ কিলোমিটার দীর্ঘ রক্ত-নালী (blood vessels) আছে। আপনার হাতের মুঠোয় তো এক কিলোমটার পাইপ (রক্তনালী) থাকার কথা।
আল্লাহর অদ্ভুত সৃষ্টি, আপনার নিজের শরীরের ভেতরেই রয়েছে। অথচ আপনি সেটা খুঁজে পাচ্ছেন না। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে? (সুরা আর রহমান - ১৩)
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে মেয়েরা নিরাপদ, শুধু একটু সতর্ক থাকলেই হয়

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৬


এই দেশে কিছু মানুষ আছেন যাঁরা সত্যিকারের দেশপ্রেমিক। তাঁরা ঘুমান না, বিশ্রাম নেন না, নিজেদের সুখ-আরাম বিসর্জন দিয়ে সমাজের সেবায় নিজেদের উৎসর্গ করে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন... ...বাকিটুকু পড়ুন

আমার কথা : একুশে বইমেলায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।

লিখেছেন সুম১৪৩২, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩



অনেক জল্পনা–কল্পনার পর অবশেষে শুরু হলো একুশে বইমেলা ২০২৬।
বইপ্রেমীদের এই মহোৎসবে এবার আমার জন্য একটি বিশেষ মুহূর্ত—
এই প্রথম আমার দুটি বই একসাথে মেলায় এসেছে।



বই দুটি প্রকাশিত হয়েছে প্রতিভা... ...বাকিটুকু পড়ুন

জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০

sb]জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !



জাতীয় নির্বাচনের পর আমারা এখন জাতিসংঘে সকলের দৃষ্টি আর্কষন করতে যাচ্ছি,
তবে আমরা জাতীয় নির্বাচনে সফলতা না পেলে এই সুযোগ সৃষ্টি হতোনা ।
আগামী জুন... ...বাকিটুকু পড়ুন

প্রোফেসর ইউনুস সম্পর্কে আমি যা বলেছিলাম তাই সঠিক ছিল।

লিখেছেন নূর আলম হিরণ, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১০


ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন চ্যানেল ওয়ানে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
অন্তবর্তীকালীন সরকারের প্রফেসর ইউনুস সম্পর্কে উনি যা বলেছেন আমিও ঠিক তাই বলেছিলাম তখন। হয়তো উনি এখনো রাখঢাক রেখে বলছেন, আমি সরাসরি বলেছিলাম।... ...বাকিটুকু পড়ুন

জীবন যখন শুকায়ে যায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। তমাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল পান্ত ডায়াগনস্টিক সেন্টারে।... ...বাকিটুকু পড়ুন

×