মানিক সাহার তৃতীয় মৃতু্যবার্ষিকী আজ
১৫ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানিক দা, আজ কতো তারিখ? মনে নেই বুঝি? আজ জানুয়ারির 15 তারিখ। ওমা, কেনো তারিখটা জিজ্ঞেস করলাম তাও ভুলে গেলেন? কী করে বলি বলেন তো! দেখতে দেখতে 3 টা বছর যে হয়ে গেলো। হোক না 3 টা বছর। তবুও তো আপনার রক্তের দাগ আজো শুকিয়ে যায় নি। এখনো আমাদের মনে জ্বলজ্বল করে 2004 সালের 15 জানুয়ারি। যেদিন ওরা আপনাকে রক্তাক্ত করেছিলো, রক্তাক্ত করেছিলো আমাদের বুক। আপনাকে ছিনিয়ে নিয়েছে ওরা আমাদের মাঝ থেকে। কিন্তু বিশ্বাস করেন মানিক দা, ওরা আপনাকে নিতে পারে নি। আপনি আছেন আমাদের বুকে অনেক গভীরে। কিন্তু আপনার আদর্শের জ্যোতির তীব্রতা এতো বেশি যে বুকের যতই গভীরে রাখি না কেনো তা আলো ছড়ায়, আমাদের সাহস জোগায়।
আপনি স্বশরীরে নেই। কিন্তু আপনার দৈনিক সংবাদ আছে। আপনি সভাপতি নেই। কিন্তু খুলনা প্রেসক্লাব আছে। ভয় কি দাদা আমার? এসবই আপনাকে বাঁচিয়ে রাখবে আমাদের মাঝে আর আমাদের সাহস জোগাবে সমাজ ধ্বংসের নায়কদের মুখোশ খুলে দিতে। থাকুন ঘুমিয়ে বুকের ভেতর। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। না হয় ওদের কিংবা ওদের প্রেতাত্মাদের থাবা একদিন আমাদেরও টেনে নিয়ে যাবে আপনার কাছে। তবুও ভয় নেই। আপনার আদর্শ বেঁচে থাকবে আজীবন। আজীবন সচল থাকবে সাংবাদিকের কলম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়...
...বাকিটুকু পড়ুন