বাবার সাথে শেষ দেখা, শেষ কথা
বাবার ক্যান্সারের কথা অনেক আগেই আমরা জানি। সঙ্গে আরো রোগ আশ্রয় নেয় তার দেহে। এসবের ফলে তা চামড়ায় সমস্যা দেখা দেয়। আমরা কারণটা জানি। এবং এও জানি, এর চিকিৎসায় কোন লাভ নেই। ক্যান্সারের জন্যই এটা হচ্ছে। তবুও বাবাকে স্বান্তনা দেয়ার জন্য ৩১ জানুয়ারি সকালে বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। রিকশায় যাবার পর বাবাকে হাত ধরে নামাতে গেলে বাব রেগে যান। সারাজীবন তিনি অন্যর সাহায্য খুব একটা পছন্দ করতেননা। আমাকে বললেন, আমি কি এতো অসুস্থ নাকি? তোমাকে ধরতে হবে না। আমি হাটতে পারবো। যাইহোক-ডাক্তারকে দেখালাম। ডাক্তার আলাদা করে আমাকে বললেন, আপনারা সব জানেন না? আমি হ্যাঁ বললে তিনি বললেন, তাহলে এনেছেন কেন? বাসায় যান। আমি তাকে অনুরোধ করলাম, কিছু একটা লিখে দেন। ডাক্তার কয়েকটা ওষুধ লিখলেন। আমি বাবাকে নিয়ে বাড়ি ফিরলাম। রাস্তায় বাবা বললেন, ভালো হবে তো, বাবা? আমি মিথ্যে করে বললাম, সপ্তাহখানেকের মধ্যে ভালো হবে। ডাক্তার তাই বললো।
না, বাবার সে চামড়ার সমস্যা আর ভালো হয়নি। আমি সেদিনই চলে আসি রাজশাহীতে বাবাকে শেষবারের মতো জীবিত দেখে। তখনো জানতাম না-শেষ দেখা। রাজশাহীতে আসার পর ১৫ ফেব্রুয়ারি আমার বাড়ি যাবার কথা। কাজের চাপে হয়নি। ১৭ ফেব্রুয়ারি বাবা ফোন দিলেন। কথা শুনেই বুঝলাম বাবার অবস্থা ভালো নয়। আমি বললাম বাবা ২১ ফেব্রুয়ারি আসবো। এটাই বাবার সঙ্গে আমার শেষ কথা। কিন্তু হায়রে সাংবাদিকতা! অফিসর বিশেষ অ্যাসাইনমেন্ট আমাকে যেতে দিলো না। ২২ ফেব্রুয়ারি সকালে বাড়ির উদ্দেশ্যে বের হয়েও কেন জানি গেলাম না। দুপুরে অফিসে যাচ্ছিলাম। হঠাৎ এলো শেষ খবর। বাবা নেই।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।