somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

** ঘাড়ত্যাড়া পিচ্চি **

২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনাটা একটু প্যাজগি টাইপের। তখন আমি ছিলাম মনে হয় পৃথিবীর সবচেয়ে ঘাড়ত্যাড়া টাইপের ছেলে। যখন যা বায়না ধরতাম তা, আদায় না-হওয়া পর্যন্ত অভিরত কান্না চলতেই থাকতো। তবে এখন আমার চাইতেও একটা ঘাড়ত্যাড়া পিচ্চি আছে.. যে তিনদিন ধরে খেলনা পিস্তল কেনার বায়না ধরছিলো..দাম বেশী না..মাত্র দু’শ টাকা। কিন্তু দুঃখজনক..সেটা আদায় করা মুঠেই সম্ভব হলো না। তবে সেও হাল ছাড়ার পাত্র না..অনেক ভেবে চিন্তে একটা উপায় বের করলো..? আর সেটা নিয়েই শুরু করি গল্প।

সে টাকার উৎশ সন্ধানে নেমে পড়লো। সোজা পথে যদি টাকা না-পাওয়া যায় তাহলে তো বক্র পথে যেতেই হয়। পিচ্চিটা চিন্তা করে দেখলো..মা-বাবা যে টাকাটা তাকে দেয় সেটি আসে কোথা থেকে।
-হুম, এটাতো বড় ভাই বিদেশ থেকে পাঠায়। বড় ভাইর কাছে মা-বাবা চিঠি লিখলেই টাকা কেমতে কেমতে চলে আসে..?
-ইয়েস, এটাতো গুড আইডিয়া। খুশিতে চিৎকার করে উঠে পিচ্চিটা..কিন্তু বিধিবাম-কে যেন বিড়বিড় করে উঠে,
-সীট? ম্যান, এটা কি একটা আইডিয়া হলো.. তুমিতো এখনো অনেক পিচ্চি, তুমি কি মনে করো একটা পিচ্চির আবদার ভরা চিঠি পড়ে তোমার ভাইও পিচ্চির মত দু’শ টাকা পাঠিয়ে দেবে..? তবে চিঠি পাঠাতে পারো যদি গন্ডারের চামড়া গায়ে পরতে পারো.?
হুম,বুঝলাম। কিল ঘুষি একটাও মাটিতে পড়বে না, কিন্তু উপায় বলো…?
-মা-বাবা আরো কিছু করে, তুমিও তা করো..?
মা-বাবা..টাকা পাওয়ার জন্য..আর কি করে, এবার পিচ্চিটা ভাবনায় পড়ে যায়। কিছুক্ষণ ভাবার পর বলে,
হুম পেলাম?
কি পেলাম?
-মা-বাবাতো- মান সম্মান,ধনদৌলত,টাকা পয়সা সবই আল্লাহর কাছে চায়।
-তাহলে দেরী কিসের..তুমিও চাও..?
-কিন্তু এসবতো এক্সট্রা অডিনারী..উছিলা ছাড়া আল্লাহ মাগনা কিছু দেন না..বুঝলা..?
-তাহলে উছিলা করো।
-সেটা কিভাবে।
আহা..পিচ্চি..সহজ জিনিসটা বুঝলা না..সরাসরি আল্লাহর কাছে চিঠি লিখ..?
হুম, আইডিয়াটা মন্দ না..এটা করা যেতে পারে।
এবার আর ভাবাভাবি নাই, পিচ্চিটা সরাসরি আল্লাহর কাছেই চিঠি লিখলো,
”আল্লাহতাআলা আমি তোমার এক পিচ্চি বান্দা, আমি খেলার জন্য একটা টু-টু বোরের পিস্তল কিনতে চাই। কিন্তু দু’শ টাকার জন্য তিন দিন ধরে আন্দোলন করে ইকোয়েল টু জিরো, সুতরাং সদয় বিবেচনা পূর্বক আমাকে দু’শ টাকা পাঠালে সাধের পিস্তলটা আমার হতো”।
চিঠির উপরে প্রাপক হিসেবে লিখলো ”আল্লাহতাআলা” আর প্রেরক হিসেবে ওর নাম ঠিকানা।
ব্যাস, চিঠিটা পাশের পোস্ট বক্সে ফেলে আসলো।

ওদিকে পোন্টঅফিসের লোকরা সবগুলা চিঠি ভাগ করতে যেয়ে এই চিঠি হাতে পড়লো। তাতে প্রাপকের স্থানে আল্লাহতাআলার নাম দেখে কৌতুহলবসত্‌ সবাই একে একে জড়ো হয়ে খামটা খুলে চিঠিটা পড়তে লাগলো। তারা লেখার মান দেখে বুঝতে পারলো এটা নিশ্চয় কোন ঘাড়ত্যাড়া টাইপের পিচ্চিরই কান্ড হবে। ওরা মজা করে সবাই পাঁচ-দশ করে চাঁদা তুলে ফিরতি খামে একশ টাকা ভরে পিচ্চির ঠিকানায় পাঠিয়ে দিলো।

এবার পিচ্চিটা টাকা পেয়ে শুকরিয়া জানাল আল্লাহর কাছে..সেই সাথে দু’হাত তুলে আল্লাহর কাছে বলল, আল্লাহতাআলা তোমার কাছে দু’শ টাকা চাইছিলাম কিন্তু ঘটনাক্রমে একশ টাকা পাইছি, তবে আমি বিশ্বাস করি তুমি আমারে দু’শ টাকাই পাঠাইছিলা কিন্তু পোস্টঅফিসের লোকরা সেখান থেকে একশ টাকা মেরে দিছে, তুমি এর বিচার করো..আমিন।
পিছনে ফিরে তাকাতেই কর্কশ আওয়াজ। মায়ের চোঁখফোলা শাসানি,
-টাকাটা এলো কোথা থেকে..?
জবাব নেই পিচ্চির, শুধু মনে মনে গুঙ্গানি দিলো… দারোয়ান একটা,,?
-জানতো..বিকেলে তোমার বাবার ”দরবার হলে” বিচার বসবে, সেখানে তোমার আরো দু’ভাইয়ের কৃতকর্মের বিচার হবে। সাথে তোমারটাও, পিঠে তেল মেখে অপেক্ষা করো..?? একথা বলে মা চলে যান।

পিচ্চিটা এবার পালাবে না.. আগাম কাদঁবে.. সেটি গভীর মনে ভাবতেছে। আবার কে যেন বিড়বিড় করে উঠে,
-পালাবে কোথায়..পালানোর কোন পথ খোলা নেই..?
-হুম,
এবার নিজেকে নিজেই ইংরেজীতে কয়েকটা গালি দিলো…তারপর বিকেলে সেই টাকা দিয়ে এক বোতল খাটি শরিষার তেল কিনে এনে গায়ে মাখতে মাখতে দরবার হলে চলে এলো।
দরবার হলে ওর দু’ভাই আসতে শুরু করেছে আর গদাম লাঠি নিয়ে বিচারকের মত বসে ওদের বাবা কলসির পবিত্র পানি পান করছেন।
সারিবদ্ধ হয়ে তিন ভাই-ঝন্টু,মন্টু আর পিচ্চি, নতজানু হয়ে বসে আছে। মা এসে বললেন
-দরবার হলের কার্যক্রম শুরু হোক..?
এবার পিচ্চির বাবা শুরু করলেন বিচারপ্রক্রিয়া। প্রথমেই মন্টুকে দেখিয়ে বললেন:
-তুমিই প্রথমে বলো তোমার অপরাধটা কি..?
-আব্বাজান, আজ মেঘ না-চাইতেই ঢাকা শহরে বৃষ্টি হওয়ায় তোমার বাঙ্গালী ছাতাটা বের করেছিলাম কিন্তু ঝন্টু ঘরের বটিদাও দিয়ে কুপ মেরে এটি দু’ভাগ করে দিয়েছে। তবে ছাতাটা বিনা অনুমোতিতে বের করার জন্য আমি অনুতপ্ত,,?
-ঠিক আছে..তুমি পাশের রুম থেকে একগ্লাস কলসির পবিত্র পানি খেয়ে এসো, আশা করি পাপ মূচন হবে।
মন্টু পানি খেয়ে বসে পড়ে। এরপর ঝন্টুকে ওর বাবা বললেন:
-ঝন্টু তুমি বটিদাও দিয়ে কুপ মেরে ছাতাটা কেন দু’ভাগ করেছো..?
-আমি কুপটা দিয়ে ছিলাম মন্টুকে..কিন্তু.. ও সরে যেতেই সেটা ছাতার উপর লেগেছে..তবে ছাতাতে কুপ পড়ায় আমি ভীষন অনুতপ্ত..?
-ঠিক আছে..তুমিও পাশের রুম থেকে একগ্লাস কলসির পবিত্র পানি খেয়ে এসো, আশা করি পাপ মূচন হবে।
এবার পিচ্চিকে দেখিয়ে বললেন,
-তোমার অপরাধ কি বলো..? (পিচ্চি আমতা আমতা করে ) বলল:
-আব্বাজান, আমি একটা মারাত্তক অপরাধ করে ফেলেছি..সেটি ক্ষমার অযোগ্য..?
-কি সেই অপরাধ.?
-আব্বাজান, আমি আপনার ”পবিত্র পানির কলসির” ভিতর পেসাব করে দিছি..এর জন্য সত্যিই আমি অনুতপ্ত..?

**এরপর দরবার হলে গুড়ুম গুড়ুম শব্দ আর গোলযোগপূর্ণ পরিস্থিতির কারণে ভিতরের সর্বশেষ আপডেট জানা সম্ভব হয়নি। কোন কিছু ঘটা মাত্রই তা,সাথে সাথে জানাবো, সে পর্যন্ত ভাল থাকুন-সুস্থ থাকুন..বাই বাই।
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×