somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*বিয়ে না-বসার খেসারত*

১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১ম মামাত বোনের বিয়ের আগের দিন। মামাত,খালাত ও ফুফাত ভাইবোন সবাই এক সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারছি। আর পরিবেশন করছেন আমার আম্মু। এমন সময় আম্মু হটাৎ আমার দুর সর্ম্পকের এক ফুফাতো বোনকে দেখিয়ে বলল, ওকে চিনিস..? ও হলো সুমি। আমি একটু লাজুক প্রকৃতির ছিলাম। তাই তার দিকে না তাকিয়ে বললাম, তাই..। ভোজন পর্ব শেষে সুমি আমার খালাকে লক্ষ্য করে আমাকে উদ্ধেশ্য করে বলল যে, তার দিকে তাকিয়ে আমার লাভ নেই, সে কোন রোবটের কাছে বিয়ে বসবে না।( উল্লেখ্য : তখন আমি CG Animation(Figure) পড়ালেখা করতেছি।) যখন আম্মুর সামনে আমাকে কথাটা বলছে তখন লজ্জায় আমার অবস্থা কাহিল।

আসলে বিষয়টা সামান্য হলেও হৃদয়ের কোথাও যেন রক্তকরণ টের পেলাম। এক ধরনের শুন্যতাবোধ আমার ভিতর জমা হতে লাগলো। কেবলি মনে হতে লাগলো, যা পড়ছি যা শিখছি সবিই ভুল, ফিগার এনিমেটরের জীবনে কখনো ভালবাসা, জড়তা,
অনুভুতি কিছুই থাকে না, সবিই মেকি নকল অনুভুতিশুন্য। সেদিন রাতে ভাল করে ঘুমাতে পারিনি, বার বার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাঙলেই চিৎকার দিতে ইচ্ছে, আমি CG F কিন্তু বাংলাদেশের প্রথম শ্রেণীর রোবট...?

বছর খানিক পরে ? খালাত বোনের বিয়ে। বিয়ের অনুষ্টানের মধ্যে এক কোনে আমি পত্রিকা পড়ছি। দুর থেকে সুমি আমাকে দেখে খালাকে জিজ্ঞেস করলো, ছেলেটি কে..? খালা পরিচয় বললেন। এরপর সে আমার সামনে এসে আমাকে না চেনার ভান করে বলল, “ পত্রিকাটি দেখতে পারি”। আমি বললাম, দেখুন না আমার পাশে দাড়িয়ে..বলে আবার পড়ায় মনোযোগ দিলাম। আমার কখা শুনে ও হাসতে হাসতে বলল,“ না মানে পড়তে পারি কিনা জানতে চাচ্ছি”। আমি বললাম, পড়তে পারবেন..খুব সহজ ভাষায় লিখেছে। আমার উত্তর শুনে ও বোকার মত হাসতে লাগলো। এ সময় আমি ওর ভাব জমানোটা দীর্ঘায়িত না করে পত্রিকাটা ওর হাতে দিয়ে কনের রুমে এসে খালার সঙ্গে কথা বলতে লাগলাম। মিনিট দশেক পর সুমিও কনের রুমে এসে আমাকে জিজ্ঞেস করলো, আসলে আপনাকে তো চিনতে পারি নাই..আপনি কনের কি .?। আমি দুষ্টুমি করে বললাম, কনে আমার ভাবী, আমি বরের বাড়ী থেকে গায়ে হলুদ অনুষ্টানে এসেছি। আমার কথা শুনে খালা ও খালাত বোন হেসে উঠলো। এসময় খালা বলল, তোকে বলি নাই ও ...। এমন কথায় ও লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আমিও মরার উপর খড়ার ঘা দিয়ে ও কে শুনিয়ে শূনিয়ে খালাকে বললাম, যারা রোবটের কাছে বিয়ে বসতে চায় না তাদেরকে আমি পরিচয় দেই না। কিছু বুঝতে না পেরে কনে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। পরে যখন ঘটনাটা তাকে জানালাম। ও বলল মেয়েদের তো ভালোই পটাতে পারেন। একটু থেমে বললাম, আসলে রোবটদের শরীরে ভালবাসার সবটুই অনুভুতিই আছে, তারা ভালবাসতে পারে, অনুভুব করতে পারে, শেয়ার করেত পারে আনন্দ বেদনার মিশ্রিত অনুভুতি।

***তারপরও শুধু ভালবাসলেই হয় না, ভালবাসার মানুষকে কাছে পাওয়া চাই..একথা বুঝা উচিত ছিল রোবট ক্রিয়েটারদের।
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×