জোড়াহীন পায়রার বিষন্নতা
সুলতান উদ্দিন
ঝলমলে রোদের আলোতে এ্যালবামের পাতা উল্টাতেই
স্কীনে দেখি শৈশবের মার্বেল খেলা,
বিন্দুর রেশমী চুল, জিসানের খাড়া নাক
তিন্নির লাল টুকটুকে ঠোঁট, টুম্পার জোড়াহীন পায়রার বিষন্নতা,
লাল শাপলার জন্য এখন আর ঝগড়া হয় না শীলার সঙ্গে।
কাঁধে স্কুলব্যাগ ঝুলিয়ে আইস ক্রীম খেতে খেতে
কখন যে চলে আসত শীতের উষ্ণতা !
রাত দুপুরে হাঁক ছেড়ে ডাকেনা এখন শিয়ালের দল
কানে আসেনা গলা ছেড়ে গাওয়া মাঝির ভাটিয়ালি গান
লাল ঝুটিওয়ালা মোরগের ডাক শুনার অপেক্ষায়
এখনও কবি জেগে থাকেন তীর্ষক রাত্রির শেষ প্রহর।
১৪.১১.২০০৯ ইং
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


