সুখতারার লোভে
সুলতান উদ্দিন
জমানো ব্যাথা আর দীর্ঘশ্বাসগুলো ব্যাগভর্তি করছে দম্পতি
স্বর্গ-সুখের মঞ্চ- সিঁডি দখলে কালো মুখোশ পরা মাস্তানদের
পাহাড়ের পাদদেশ থেকে ছিটকে পড়েছে অতিথি পাখির দল
নাটকে নষ্টা চরিত্রে অভিনয় করে গলায় ঝুলছে মেডেল
অচেনা পথিক সুখপাখি কুড়িয়ে কুড়িয়ে লুফে নিচ্ছে সব
মেঠোপথ আর রাজপথের মধ্যে তৈরী হয় সাঁকো
মাঝরাতে কারা চপি চুপি বড়শি ফেলছে সুখতারার লোভে।
১৪.১১.২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


