বরফের দেশ থেকে আসা অতিখি পাখিদের পদচিহ্ন দেখে
আমি চিনে নিয়েছি সৈকত-উপত্যকা-ঝর্ণা,
বাজিকরদের পায়ের শব্দে খসে পড়ছে আশ্বিনের কাঁচা তাল;
কাগজ কুড়াতে আসা বস্ত্রহীন বালিকা ঘুমিয়ে পড়ে ময়লার স্তুপে।
হুতোম পেচাঁদের দখলে সভামঞ্চ; আজ সিংহমামার শোকসভা
জলহস্তির ছবি দিয়ে টাঙানো হয়েছে রঙিন ব্যানার।
পানশালায় সবাই ঘুমকাতুরে কামুক রাত্রিও হয়ে উঠেছে নেশাগ্রস্ত;
নোনাজলের বৃর্ষ্টি নামে সমুদ্র উপত্যকায়
পাহাড়ে পাহাড়ে তীব্র ভূকম্পন,
কবিতা লেখা ছেঁড়া পাতা পাখি হয়ে উড়ে যায় আকাশে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


