কবিতা লিখতে গিয়ে প্রচন্ড রক্তক্ষরণে
মৃত্যু হয় কবির,
হৃদয় গহীনে টগবগ করা উনুনে ফুটতে থাকে
কয়েক হাজার গিগাবাইট মেমোরির এ্যালবাম।
আগেও আমি জ্যোস্নার লোভ
সামলাতে পারতাম না
রাত-বিরাত ছুটতাম গ্রামান্তর-প্রান্তর,
এক সময়জ্যোস্নার আগুণেই মৃত্যু হয় আমার।
ফুলের ঘ্রাণে পাখির কলকলিতে-শোরগোলে
ফিরে পাই পুণ:জীবন,
ঢেউয়ের শব্দে ছুটে যায় তন্দ্রা
জ্যোস্নার আলোয় জেগে উঠতেই
তারারা হাসে মিটমিটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


