নিমন্ত্রণ রইলো বন্ধু...
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইচ্ছেটা ভূতা। মনটা হয়ত কিছুটা ভাল তাই লিখা হয়ে যাচ্ছে। আসলে অনেক দিন ধরে ব্লগে লিখা হয় না। আর সময়টাই বা কোথায় ? শত ব্যস্ততার ভিড়ে মাঝেমধ্যে ব্লগে ঢু মেরে এক আধটু দেখার চেষ্টা করি। ব্লগের পেইজটা এক পলক দেখে নিতে পারলেই মনে শান্তি আসে। প্রাপ্তি বলতে এইটুকুই। এই যান্ত্রিক জীবনে এটাই বা কম কিসে। এই যে ব্লগে এসে এত এত বন্ধু পেলাম, অনেকের সাথে ব্লগের পরচিয় ছাপিয়ে ব্যক্তি সর্ম্পকে গিয়ে দাঁড়িয়েছে, এত শুদ্ধ বন্ধুততা আমি রাখবো কোথায়? এই টান আমি প্রতিনিয়ত অনুভব করি। আমার মনের একেবারে মধ্যখানে রয়েছে এই বন্ধুদের নামগুলো।
সকল বন্ধুদের আমন্ত্রণ রইলো সিলেটে । সময় পেলেই চলে আসুন ঈদের বন্ধে। কথা দিচ্ছি চা বাগানের ফাঁকে জোছনার গলে পড়ার দৃশ্য দেখাবো, দেখাবো ভাটির হাওরের দুরন্ত আফাল (ঢেউ)। ঠিক যেন অবাধ্য ষোড়শী কুমারীর মত চঞ্চল। শোনাবো বাউল গান, কাশবনে কাটাবো একটি আস্ত বিকেল। তাহলে আসছেন তো? নিমন্ত্রণ রইলো বন্ধু...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন