কাব্য,তুমিও বিদায় দিলে আমায়!
শুধু তোমায় নিয়েই তো বাঁচতে চেয়েছিলাম।
সবাই যখন চলে যাচ্ছিল এক এক করে
আমিতো তোমার কাঁধেই মাথা সপেছিলাম,
তুমি আলতো করে মাথায় হাত বুলিয়ে বলেছিলে,
আমিতো আছি,যাব নাকো কভু দূরে।
কাব্য,তুমি জানো?
শুধু তোমার আশেতে রাঙিয়েছি মন দেয়াল
কপাটে এঁটেছি তোমার সুরেরই তালা,
দখিন কোণের সাধের জানালাটাও আজ রুদ্ধ
সায়রে মোর ভেসে ছিল শুধু তব প্রতিচ্ছায়া।
কাব্য,তুমি শুনছো?
আমার কুটিরের আলোক কুপিটা আজ নেই
মাতাল সুরের বংশীটাও ভেঙেছি কবে!
গায়ে জড়ানো তোমার মায়ার শাল
সেটাও আজ বড্ড পুরোনো হয়ে গেছে।
কাব্য,তুমি হাসছো?
আমার যাতনায় তোমার এত মজা!
তবু ফিরে এসো,তোমায় হাসাবো দিবা নিশী,
তুমি ছাড়া আমি যে জীবন্ত লাশের মূর্তি
দাওগো প্রাণে একটু সুখের বৃষ্টি।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


