এ কেমন ভালোবাসা?
হে প্রেমিক,ঝরা বৃক্ষের পত্র পিপাসায়!
কেন খুঁজ নি'ক তারে হেমন্তের ধান গন্ধে?
কেন স্মরণী শীতের ভরা পূর্ণিমায়?
আমি খুঁজেছি গো তারে আলোক-আধাঁরে
আমি খুঁজেছি তারে ভাদ্রের অঝোর ধারায়,
অবেলায় যবে পেয়েছিনু তারে ঘটে
পর ভেলায় নিয়েছে যবে সে ঠায়।
কেন বাড়াও নি'ক শূন্য তব হাত?
কেন জরাও নি অতীত চাদরে ঢেকে?
কেন গাহনি হে কবি ভুলে যাওয়া সে সুর?
কেন কাঁদ তবে কাব্যের ছায়া তটে?
আমি পেয়েছি গো সুখ খুঁজে,বদন পরে তার
সখি গো আমার নিয়েছে সখারে খুঁজি,
সাজানো কাননে দিব না কভু হানা
সুখী হও যাচি, গেয়ে মম বসন্ত বেদনা গীতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


