এখন থামার সময় এসে গেছে
অনেক উড়েছি,অনেক দিয়েছি দোলা
শান্ত পবনে কিংবা অশান্ত হাওয়ায়
ভুলে গিয়েছি বক্ষে গাঁথা মোর সুতা
মেঘের গায়ে দিয়েছি প্রণয় ছোয়া
অনেক লুকোচুরি হলো তো রবির সাথে!
বিহঙ্গদল ধরলো কত যে দোস্তি
ভুলে ছিলেম আর কত বাকি আছে বেলা!
সুর্য ডুবেছে,মেঘেরাও নেই পাশে
বিহঙ্গ-পতঙ্গ ধরেছে নীড়েতে ফেরা
আমার নাটাই টানছে সজোরে আমায়
থামতে হবে এখন,ধরবো বাড়িতে ফেরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



