somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোকার খেলতে চান ????????

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোকার শিখুন এবং ফেইসবুকে পোকার খেলুন (ইহা একটি অতিব অপ্রয়োজনীয় পোস্ট এবং যারা আমার মতন আজাইরা বইসা থাকেন তাদের জন্য , যারা ব্যস্ত মানুষ কিংবা ইতিমধ্যেই পোকার খেলতে জানেন ভুলেও উঁকি দিবেননা)


ফেইসবুকে যখন প্রথম রেজিস্ট্রেশন করি তার কিছুদিন পরই পোকার প্যালেস নামক একটা এপ্লিকেশন এর আমন্ত্রন পাই। বিভিন্ন মুভিতে বিভিন্ন সময় এই পোকার খেলা দেখে আমার খুব শখ জাগে খেলি, কিন্তু পারিনা যে। তারপর শুরু করলাম বিরাট গবেষনা B-)এই বিরাট গবেষনার ফলাফল স্বরূপ আজকের এই পোস্ট লেখা।


পোকার প্যালেস এ আপনি সর্বনিম্ন ২ জন থেকে সর্বোচ্চ ১০ জন মিলে খেলতে পারবেন। এইখানে ২ ধরনের টেবিল আছে। ৫ জনের আর ১০ জনের।


১. আপনার হাতে থাকবে দুটো কার্ড। এই কার্ড দেখেই আপনি সিদ্ধান্ত নিবেন খেলবেন নাকি খেলবেন না।


২. মাঠে পড়বে মোট ৫ টি কার্ড। তবে এই ৫ খানা কার্ড কিন্তু একবারে পরবেনা। পড়বে প্রথমে ৩টা, যাকে পোকারিয় ভাষায় ফ্লপ বলে। তখন মাঠের/টেবিলের ওই তিন কার্ডের সাথে আপনার হাতের দুই কার্ড মিলিয়ে কি কম্বিনেশন হল সেইটা দেখে আপনি সিদ্ধান্ত নিবেন খেলবেন, নাকি বাদ দিবেন, নাকি রেইজ করবেন। রেইজ মানে হইল আপনি পাইবেন এই সম্ভাবনা দেখলে টেবিলে টাকার পরিমান বাড়ানো। যাহোক, ফ্লপ এর পর আরেকটা কার্ড পড়বে যাকে বলা হবে টার্ন এরপর যখন পঞ্চম কার্ডটা পড়বে(ওটাকে রিভার বলে) তখন আপনি মোট ৭ কার্ড দেখে সিদ্ধান্তে আসতে পারবেন কি করা উচিত।

৩. এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আপনি কিভাবে বুঝবেন যে আপনার হাতে কি ধরনের কার্ড রয়েছে। আপনার হাতের কার্ড আর টেবিলের কার্ডের সমন্বয়ে ৫ কার্ডের একটা কম্বিনেশন করতে হবে, যার টা বড় হবে সেই পাবে বোর্ডের সব টাকা পয়সা / চিপস। এখন শিখে রাখুন পোকারের কম্বিনেশনগুলা -

সবচেয়ে বড় হলো রয়াল ফ্ল্যাশ - যেকোন একপ্রকার কার্ডের, অবশ্যই এক প্রকার(যেমন হরতনের) AKQJ10



এর পর হচ্ছে Straight flush - এইখানেও এক কালারের পাঁচটা কার্ড থাকা লাগবে ক্রমান্বয়ে তবে রয়াল ফ্লাশের কম্বিনেশন ছাড়া। যেমন : 45678/K Q J 10 9



এরপর হলো ফোর অব এ কাইন্ড - যেমন : AAAA/KKKK




তারপর ফুল হাউস - যেমন AAAKK/JJJ88/33355




তারপর ফ্লাশ - অর্থাৎ, কোন এক কালার এর পাঁচটি কার্ড। যেমন : হরতনের যেকোন পাঁচটি কার্ড ।



এখন আসবে Straight - যেকোন প্রকারের / কালারের পাঁচটি কার্ড যদি একের পর এক থাকে, যেমন : AKQJ10/ A2345



এখন থ্রী অব আ কাইন্ড - যেমন : AAA/KKK/222



Two Pairs : যেমন - AAKK/ 2255 এইক্ষেত্রে যদি কোন দুজনের সমান সমান কার্ড পড়ে তাহলে পঞ্চম কার্ড টি নির্ধারনি কার্ড হিসেবে কাজ করবে।



One Pair : যেমন AA/KK/77



High Card : যদি ৭ কার্ড মিলেও উপরোক্ত কোন কম্বিনেশন না হয় , তাহলে যার হাতে বড় কার্ড আছে , সেই পাবে।


Kicker : যদি একাধিক প্রতিযোগির কার্ডের বিন্যাসে একই রকম কার্ড থাকে, অর্থাৎ প্রথম এক/একাধিক কার্ড মিলে যায় তাহলে পরবর্তী কার্ড যার বড় সেটিই হবে নির্ধারক , যাকে কিকার বলা হচ্ছে।

এছাড়াও খেলতে গেলে আপনি আরও অনেক ব্যাপার নিজেই আবিষ্কার করবেন যা আপনাকে কৌশলী হতে শেখাবে।

আগ্রহীরা শুরু করে দিন। ব্যাপক মজার খেলা , আমি কয়েকমাস বুঁদ হয়ে খেলেছি।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪২
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×