শিন্ডলার্স লিস্ট নিঃসন্দেহে একটি অসাধারণ মুভি। মুভিটি দেখে কান্না আটকানো কষ্টকর হয়ে পড়ে। বরাবরই স্পিলবার্গের মুভি আমার কাছে বেশ আগ্রহ সৃষ্টি করে থাকে। ক্যাম্পাস লাইফে এক বন্ধু স্পিলবার্গ এর ব্যাপারে আমার কিঞ্চিৎ দূর্বলতা দেখে বলেছিল ”ওই ব্যাটা তো ইহুদি”। তারপর বন্ধুকে তাচ্ছিল্য করলাম ধর্মীয় পরিচয়ে একজন মুভি পরিচালককে না দেখার জন্য।
যাই হোক , এসব অপ্রয়োজনীয় কথা না বলে আসল কথায় চলে আসি। শিন্ডলার্স লিস্ট এর শেষ দৃশ্যটি আপনাদের মনে আছে? অস্কার শিন্ডলারের কবরে তার প্রতি কৃতজ্ঞ ইহুদিরা দলে দলে পাথর দিয়ে যায়(সম্মান প্রদর্শনের কোন প্রাচীন রীতি বোধহয়), কবরটি পাথরে প্রায় পূর্ণ হয়ে যাবার পর যখন আর কোন কৃতজ্ঞ ব্যক্তি আশেপাশে নেই তখন একজন লোক আসেন কবরে। এই ব্যক্তিটিকে স্পিলবার্গ আলাদা ভাবে দেখিয়েছন কোন সন্দেহ নেই। কিন্তু লোকটার চেহারা দেখানো হয় নাই।এই লোকটা আরেকভাবে অন্য সবার চেয়ে আলাদা। তা হলো তিনি কবরে পাথরের বদলে রাখেন দুটো লাল গোলাপ ফুল। এবং তারপর শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন। এই ব্যাপারটা আমার কাছে বেশ রহস্যপূর্ণ মনে হয়েছে। স্পিলবার্গের মতন একজন পরিচালক যখন কোন রহস্য রাখেন যা আমার মত সাধারণ দর্শকের বোধগম্য নয়, তখন মনে হয় ঐ রহস্য সম্পর্কে জানার ব্যাপারটা আরও মাথা চাড়া দিয়ে ওঠে।
তাই ঐ মুভিটি দেখেছেন এবং শেষ দৃশ্যটি মনে আছে এমন সবার কাছে আমার প্রশ্ন - ঐ দৃশ্যে স্পিলবার্গ আসলে কী বোঝাতে চেয়েছেন? গতকাল মুভিটি আবারও দেখলাম কিন্তু কোন কূলকিনারা পাচ্ছিনা।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


