ছোট খাট কোন সমস্যায় পড়লে সাধারনত পুস্ট দেইনা। গুগল মামা থাকতে আর ছোট-খাট সমস্যা কোন সমস্যাই না। কিন্তু আজকে যে সমস্যায় পড়লাম সেটা দেখতে ছোট হলেও এটার কোন সঠিক সমাধান পাচ্ছিনা।
সমস্যা হলো ইয়াহু মেসেন্জার নিয়া। আমি কোন কিছু টাইপ করে এন্টার চাপলে আমার টেক্সট আমি দেখতে পাইনা। কিন্তু আমার সাথে যে চ্যাট করছে, তিনি ঠিকই আমার লেখা দেখতে পারছেন। আবার উনি লিখলে উনার লেখাটা মনিটরের ডানপাশে নিচে ভাসলেও চ্যাট বক্সে আসছেনা। সমস্যা সমাধানের উদ্দেশ্যে সার্চ দিলাম গুগলে --- বেশ কয়েকটা রেজাল্ট আসল । দুই তিনটা অ্যাপ্লাই করলাম । কোন সমাধান নাই
মেসেন্জার এর হেল্প সেকশনে গেলাম --- সেইখান থেকে নির্দেশনা মত একটা নোটপেডে কিছু জিনিস লিখে মেসেন্জার এর ক্যাশ খালি করলাম। তারপর একখান জাভা স্ক্রিপ্ট আমার কম্পুতে ইনস্টল করাইল। তারপর মেসেন্জার রিস্টার্ট দেওয়াইল মাগার সমস্যার তো কোন সমাধান দেখতে পাচ্ছিনা।
এই অদ্ভুত সমস্যায় কি কেউ পড়েছেন কখনো? পড়ে থাকলে তার সমাধান কি করতে পেরেছিলেন?
কয়েকটা সমাধানের উপায় আর ট্রাই করিনি
টেকিদের জন্য কিছু ইনফো দিচ্ছি , যা লাগতে পারে :
১. উইন্ডোজ এক্সপি
২.ব্রাউজার মজিলা(ডিফল্ট)
৩.মেসেন্জার ভার্সন ১০
আরও কিছু লাগলে আওয়াজ দিয়েন, জানাব।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


