আজ 20ফেব্রুয়ারি। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজ আমাদের বিদায় দেয়া হল। দেখতে দেখতে চারটি বছর কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। বুঝতে পারিনি বললে ভুল হবে, পরীক্ষার সময় একটু একটু বুঝতে পারতাম। তবে সবচেয়ে বেশি যেদিন বুঝেছিলাম সেদিন আর চোখের পানি আটকে রাখতে পারিনি। গত 27ডিসেম্বর, আমাদের শেষ ক্লাসে। তখন আমরা ডিজিটাল ম্যাগাজিনের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম (আমি এবং আমার চার বছরের সার্বক্ষণিক সঙ্গী ফাঁকিবাজ বন্ধুরা)। আমাদের ইচ্ছা ছিল শেষ ক্লাসের দিন সবাইকে সিডি উপহার দিব। তাই তিনদিন একটানা ক্লাস ফাঁকি দিয়ে কাজ করে আর 26 তারিখ সারারাত জেগে সব কাজ শেষ করা হল। কাজ যখন শেষ হল তখন সবাই ক্লাসে যাচ্ছে। আর আমরা সবাই তখন খুবই কান্ত, কাসে যাবার অবস্থা করোরই ছিল না। তবু শেষ ক্লাস বলে যেতেই হল। ঔদিন আমরা কোন ক্লাস করিনি। ক্লাসে টুকটাক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সারারাত ঘুমাই নি, তাই আমার খুব বিরক্ত লাগছিল। কিন্তু যখন আমাকে কিছু বলার জন্য ডাকা হল, আমি স্টেজে উঠে ঠিকমত কথা বলতে পারছিলাম না, আপনা আপনি চোখ দিয়ে পানি নেমে এল। মনে হল সকাল আটটার একটু আগে ঘুম থেকে উঠে, ঘুম ঘুম চোখে কোন রকমে আটটার ক্লাসে ঢোকা, পিছনের বেঞ্চে বসে সারাক্ষণ দুষ্টামি করা, স্যারদের ঝাড়ি খাওয়া, ক্লাসে মজার মজার চিরকুট ছাড়া, বিরক্তিকর সেশনাল ক্লাস করা আর স্যার না থাকলেই বন্ধুদের সাথে বারান্দায় আড্ডা --এগুলো আর ফিরে পাব না। একসময় মনে হত কবে বড় হব, লেখাপড়ার ঝামেলা আর থাকবে না। এখন মনে হচ্ছে এই স্টুডেন্ট লাইভটাই বোধহয় ভাল ছিল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


