somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কথা : যে হাসি ক্যামেরায় ধরা পড়ে না

২৪ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২৩ অক্টোবর, ২০২৫।

বাংলাদেশের মিরপুর স্টেডিয়াম তখন লোকে লোকারণ্য। গ্যালারি ভর্তি মানুষ—হাতের পতাকা উড়ছে, কেউ শিস দিচ্ছে, কেউ চা খাচ্ছে প্লাস্টিকের গ্লাসে। মাঠে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে ক্রিকেট ম্যাচ চলছে।

দুপুর থেকে শুরু হওয়া এই ম্যাচে বাংলাদেশ ব্যাট করে ফেলেছে ২৯৭ রান—মোটামুটি ভালো অবস্থানে আছে বলা যায়। এখন সন্ধ্যা। মাঠের বাতিগুলো জ্বলে উঠেছে। পিচের চারপাশে একটু ধুলো উড়ছে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধুঁকছে বাংলাদেশের বোলারদের সামনে।

সম্ভবত তখন সন্ধ্যা ৭টা ১৫ বা ২০ হবে। বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন তার নবম ওভারের প্রস্তুতি নিচ্ছে। তার সামনে দাঁড়িয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ৩২ বছরের বাঁহাতি ব্যাটার আকিল জেরোম হোসেইন।

রিশাদ গতি না বাড়িয়ে, হালকা ভরসা নিয়ে প্রথম বলটা ছুড়ে দিল। হোসেইন উড়িয়ে মারলেন এবং আউট। হোসেইন আউট, কিন্তু আম্পায়ার এক আঙুল না তুলে দুই হাত তুলে সিগন্যাল দিলেন—সিক্স! ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান গর্বের সঙ্গে হাত মেলালেন ছয় মারার আনন্দে। বাংলাদেশের ক্রিকেটাররা কোনো প্রতিবাদ না করে আবার পরের বল করার প্রস্তুতি নিচ্ছে। আর স্টেডিয়ামের দর্শকরা হাততালি দিচ্ছে, উল্লাস করছে।

আমার নিজেরই কেমন যেন বিভ্রান্তি লাগছে। একবার বলছি—আউট! আবার বলছি—সিক্স! দেশের মাটিতে খেলা হচ্ছে, তবু ছয়ের জন্যই উচ্ছ্বাস! কেমন জানি এলোমেলো, তাই না?

আসলে আমি যা বলছি, সবই ঠিক । মাঠে যা ঘটছে, তাও ঠিক। এবার একটু খুলে বলি।

রিশাদের প্রথম বলে হোসেইন উড়িয়ে মেরেছে, বল চলে গেছে মাঠের বাইরে। যার ফলে, আম্পায়ার দুই হাত তুলে জানিয়ে দিয়েছে এটা ছয়। বাংলাদেশের ক্রিকেটাররা পরের বলের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু গ্যালারিতে একটা উচ্ছ্বাস ধরা পড়ছে। সেই উচ্ছ্বাসটা হলো—হোসেইনের উড়িয়ে মারা বলটি দুর্দান্তভাবে ক্যাচ ধরেছে বাংলাদেশের এক পুলিশ সদস্য। ওই ক্যাচের কারণেই গ্যালারিতে উচ্ছ্বাস।

সেই পুলিশ সদস্য দু’হাত উঁচু করে ধরে হাসলেন—একটা একেবারে নিঃস্বার্থ, শিশুর মতো হাসি। তার চারপাশের দর্শকরা হাততালি দিচ্ছে, কেউ কেউ বল ধরার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছে। ওই হাসিটাই ছিল সবচেয়ে সুন্দর জিনিসটা পুরো মাঠের মধ্যে।

তিনি হয়তো কিছুই পাবেন না—না পুরস্কার, না খবরের কাগজে নাম। কিন্তু সেই হাসিটা ছিল তার একান্ত নিজের। আর আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, তার সেই একান্ত নিজের হাসিটাতেই আমি ভাগ বসিয়েছি। কারণ, তার হাসিটা আসলে আমাদের সবার হাসি।

বাংলাদেশ জিতলে, ঠিক ওই রকম মনখোলা হাসিই আসে আমাদের মুখে—যা কখনোই ক্যামেরায় ধরা পড়ে না।

cricinfo commenteary তে ওই বল টি নিয়ে যা বলা হয়েছে


29.1 over
Rishad Hossain to Hosein, SIX runs
winds those shoulders up and goes for an almighty slog sweep that comfortably clears the rope at wide long-on. Lands safely in the hands of a security officer who flashes a big beaming smile after taking the catch

বাংলা
২৯.১ ওভার
“রিশাদ হোসেন টু হোসেইন, ছয় রান।”
“কাঁধ দুটো ঘুরিয়ে জোরে এক বিশাল স্লগ-সুইপ মারল, যা অনায়াসে ওয়াইড লং-অন দিয়ে দড়ি (বাউন্ডারি) পার হয়ে গেল। বলটি নিরাপদে গিয়ে পড়ল এক নিরাপত্তা কর্মকর্তার হাতে, যিনি ক্যাচ ধরার পর মুখভরা এক বড় হাসি হাসলেন।”
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৪
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×