somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্ত খেয়ে মাতাল হয়ে আছি, তাই..

২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে হোস্টেল মুভিটি দেখলাম, সিক্যুয়েলসহ। যারা দেখেছেন তাদের কাছে হয়তো এ পোস্টটির আলাদা কোন অর্থ নেই। যারা দেখেননি, তাদের বলি- কিছুটা শক্ত হৃদয় না হলে মুভিটি না দেখাই ভালো। মানস-বিকৃতির চূড়ান্ত। পৃথিবীর রিলিজিয়ন, ইকোনমি, পলিটিকস আর সোসাইটির নিয়ন্তা ‘মহান’ মানুষরা {যেকোন দেশেরই}যখন ভোগ-বিলাসের নানান রসদেও বড্ড বিস্বাদ বোধ করছেন, তখন তাদের ভোগবৈচিত্র্যের জন্য একেবারেই অন্যরকম এক আনন্দযজ্ঞ দারুণভাবে চিত্রায়িত এ মুভিতে।

মনে হলো, মুভিটি বর্তমান পৃথিবীরই একটা সারাংশ। ক্লায়েন্টগুলো এক একজন রাষ্ট্রনেতা, নেটওয়ার্কটি তাদেরই পৃষ্ঠপোষতায় গড়ে ওঠা, নেটওয়ার্কের কর্মীগুলো আমাদেরই কেউ কেউ, আর আমরা সবাই তাদের পছন্দ-অপছন্দের রক্ত-মাংস।
দুঃখিত, আমি কোন চিত্রসমালোচনার দুঃসাহেস এ লেখাটি লিখছি না। বিষয়টি ইতিমধ্যেই অনেক পুরনো- মুম্বাইদুর্যোগ। অনেকেই ধর্ম আর রাজনীতির মিশেলে বিভিন্ন বিশ্লেষণে হয়তো কার্যকারণ ও ফলাফল জানিয়েছেন। কার লাভ, কার ক্ষতি, কারা ভয়ে থাকবেন, তা’ও হয়তো তথ্য-উপাত্ত সহযোগে দেখিয়েছেন। তাহলে, ‘জগতের এই আনন্দেযজ্ঞে- নিমন্ত্রণটা কাদের?’ অবশ্য মানুষকে নিয়ে খেলতে ভালোবাসা মানুষ যুগে যুগে বেড়েই চলেছে।
প্রবৃত্তি চালায় মানুষকে, আর মানুষ করে রাজনীতি, সমাজনীতি, ধর্ম-কর্ম ইত্যাদি ইত্যাদি। ব্যক্তিকেন্দ্রিকতায় বিচ্ছিন্ন হতে হতে
তবু আমরা আনন্দ পাই এই ভেবে- না, আমার তো কেউ মরেনি। ইস, মানুষ মারার লাইভ দৃশ্যটা আবারও মিস হয়ে গেলো....
কতদিন টেলিভিশনে লাইভ যুদ্ধ দেখি না। ভালো, ভালো- সবই ভালো।
প্রথম যেদিন সমরেশের গর্ভধারিনী বইটি পড়েছিলাম, প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম- বন্ধুদের নিয়ে স্কয়াডটা গড়েই ফেলি।
তার অ-নে-ক পরে ‘রাং দে বাসন্তি’ ছবিতে দেখলাম প্রায় একই গল্পের একটু ভিন্ন রূপ। অবশ্য সবারই এমন একটা বয়স যায়, একসময়। কিন্তু এটাতো তেমন ছিল না। নিরীহ মানুষগুলো আসলে কাদের ভোগে গেলো?

অনেকেই হয়তো আব্বাস কিরোস্তামির ‘টেস্ট অব চেরি’ দেখেছেন। এখন আমার নিজেকে সেই নিঃসঙ্গ মানুষটির মত মনে হচ্ছে, যে আত্মহত্যা করার জন্য একজন সাহায্যকারী খুজে বেড়াচ্ছে। আমি জানি, লেখাটি খুবই অসংলগ্ন হলো, কিন্তু কি করবো বলেন? আমি যে আকন্ঠ রক্ত গিলে পাড়মাতাল হয়ে আছি...
১৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×