বাংলার ঐতিহ্য : নৌকা বাইচ
বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক খেলাগুলোর মধ্যে নৌকা বাইচ অন্যতম। প্রাপ্ত রেকর্ড অনুযায়ী ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব প্রায় ২০০০ বছর আগে ‘মেসোপটেমিয়ার’ লোকেরা ইউফ্রেটিস নদীতে এক ধরনের নৌকা বাইচের আয়োজন করত। এর কয়েক শতাব্দী পর মিসরের নীলনদের জলে নৌকা প্রতিযোগিতা শুরু হয়। এর পর ছড়িয়ে পড়তে থাকে এর প্রসার। অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা এখনও ব্যাপক জনপ্রিয়। ১৯০০ সাল থেকে অলিম্পিক প্রতিযোগিতায় এ পর্যন্ত প্রায় ১৩৫টি ফাইনাল হয়েছে। এর মধ্যে ২৬ বার যুক্তরাষ্ট্র, ২৫ বার জার্মানি ও ১৪ বার যুক্তরাজ্য বিজয়ী হয়।
‘বাইচ’ শব্দটি ফরাসী। ফরাসীদের সময় এই খেলার উৎপত্তি হলেও এর আধুনিক ছোঁয়া লাগে ব্রিটিশদের সময়। পরে ছড়িয়ে পরে ভারতবর্ষে। সর্বত্র জনপ্রিয় হতে থাকে খেলাটি। সেই ধারাবাহিকতায় এই জনপদে নৌকা বাইচ আমজনতার জনপ্রিয় প্রতিযোগিতা হিসেবে স্থান করে নেয়। সৃজনশীল কাজের মাধ্যমেই ইতিহাসের প্রসার ঘটে। বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের ঐতিহ্য রক্ষার্থে ১৭ সেপ্টেম্বর মফম্বল শহর মুন্সীগঞ্জের পাশের নৌকা বাইচটি ছিল এই অঞ্চলের আলোচিত একটি বড় উৎসব। এই কর্মকান্ড নগণ্য মনে হলেও এই জনপদের হারানো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টায় বড় ভূমিকা রাখতে পারে। আয়োজকরা রেকর্ড পরিমাণ দর্শক সমাগম দেখে প্রতিবছরই এই উৎসব করার ঘোষণা দিয়েছে।
সমাজ বা রাষ্টীয় ক্রান্তি লগ্নে জনসাধারণের মন মানসিকতা, অসামাজিক, অপসংস্কৃতির চর্চা, সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যদিয়ে মানসিক উৎকর্ষ সাধণের জন্য সহায়ক। খেলাধুলা শুধু সমাজের জনগণের বিনোদন আর রোগ নিরাময় হিসেবেই কাজ করে না, এটা হতে পারে একজন ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রের পরিচয়। অনুসন্ধানে দেখে গেছে, পৃথিবীতে অনেক জাতি আছে, যারা শুধু তাদের ঐতিহ্যগত খেলাধুলা খেলেই আন্তর্জাতিক পরিমন্ডলে তাদের পরিচিতি। যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি ইত্যাদি।
এই বাংলায় প্রচলিত আছে বিভিন্ন ধরনের খেলাধুলা, যেমন নৌকা বাইচ, হা-ডু-ডু, ফুটবল, কানামাছি, দাঁড়িয়াবান্দা, গোল্লাছুট ইত্যাদি। এই সমস্ত খেলাধুলা সমাজের একে অপরের সঙ্গে যেমন পারিবারিক বা সামাজিক সম্পর্ক উন্নয়ণ ও বিনোদনের সর্বোত্তম মাধ্যম। তার মধ্যে অন্যতম খেলা আমরা ধরতে পারি নৌকা বাইচ। এই আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মেলা, মানুষের মাঝে এক আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হতো, বাড়ত এক গ্রাম হতে অন্য গ্রামের হৃদ্যতা। সবাই মিলেমিশে কাজ করত, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসত, একে অন্যের বিপদে এগিয়ে আসত। যার ফলে সমাজে সুখ শান্তি বিরাজ করত এবং সেই সময়ের যুব ছেলেমেয়েদের সংস্কৃতি, খেলাধুলার চর্চার মধ্যদিয়ে তারা সামাজিক ব্যাধি থেকে দূরে থাকত।
কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে নৌকা বাইচের আয়োজন চলছে। এই আয়োজন অব্যাহত থাকলে নৌপথের খেলা দীর্ঘদিনের হারানো ঐতিহ্য নৌকা বাইচ পুরোপুরি স্বরূপে ফিরে না আসলেও অন্তত টিকিয়ে রাখা সম্ভব হবে। এই খেলাকে সারাদেশে আগের অবস্থানে নিয়ে যাওয়ার পথ আমরাই নষ্ট করে ফেলেছি। বিভিন্নভাবে নদী দখল ও কল কারখানার বর্জ্যের মাধ্যমে নদীকে মেরে ফেলেছি। নষ্ট করে ফেলেছি নদীর পানি। নদী হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক গতি। ফলে পানি শুকিয়ে এমনিতেই হারিয়ে যাচ্ছে নৌপথের খেলা নৌকা বাইচ। বুড়িগঙ্গা, তুরাগ ও ইছামতি নদীতে তাই এখন আর নৌকা বাইচের আয়োজন দেখা যায় না।
প্রমত্তা নদীবক্ষে সঙ্গীতের-তাল-লয়ে দাঁড়ীদের ছন্দময় দাঁড় নিক্ষেপে নদীজল আন্দোলিত করে যে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয় তা অতুলনীয়। মাঝিদের একত্র জয়ধ্বনিতে এবং একই লয়ের গানের তালে, ঝোকে ঝোকে বৈঠার টানে; এক সঙ্গে পানিতে এক অপূর্ব অভিঘাতের সৃষ্টি হতে থাকে। গায়েন বা পরিচালকের কাঁসির শব্দ এই বৈঠার এবং গানের গতি বজায় রাখতে সাহায্য করে। অন্য সব নৌকাকে পেছনে ফেলে নিজেদের নৌকাকে সবার আগে যাওয়ার চেষ্টায় প্রয়োজন বোধে কাঁসির শব্দের মাধ্যমে বৈঠার গতি বাড়ানোর নির্দেশ দেয়া হয় এবং সেই সঙ্গে গানের গতিও বেড়ে চলে। এ ছাড়া এই সময় গানের মধ্যে ‘হৈ হৈয়া’ এই ধরনের শব্দের ব্যবহারো দেখা যায়। এটিই সারি গানের বিশেষ বৈশিষ্ট্য। মাল্লাদের কণ্ঠ যখন দরাজ হয়, তখন বিশাল নদীবক্ষই যেন উন্মনা হয়ে ওঠে।
সাদা নীল জার্সি

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন
বাইরে এসো
এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
স্পর্শে_ _ _ _ _
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন
বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।