সুখ সাহেব খুব একটা আসেন না এদিকে
ইদানিং ওনার দামটা বেড়ে গেছে
অনেক অনেক দাম
যেখানে সেখানে পদধুলি দেন না
এখন মাঝে মাঝেই তিনি ঘুরে আসেন গুলশান,
বণানী অথবা ধানমন্ডির অলিগলি
টান বাজারের বস্তিতে যেতে তার মন টানে না
হাওয়া ভবনের হাওয়াটাও শরীরে সইছে না আর
ওখানে এখন নিত্য বসে দুঃখের হাট-বাজার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




