শুয়োরের দেশে
কেন আমায় জন্ম দিলে মানুষের বেশে?
মাগো, কেন মাথায় নিলে আমায় জন্ম দেবার দোষ?
আচ্ছা, বলতো মা-আমি মানুষ নাকি মুখোশ?
হায়েনা শকুনের দেশে
কী হবে আর বেঁচে থেকে মানুষের বেশে
জন্ম যদি দিয়েই ফেলেছ ভুলে
কেন জন্মের পর দিলেনা পদতলে পিষে?
কসাইয়ের দেশে
আমিও কোনদিন মাংসপিণ্ড হব চাপাতির নিচে
তুমি দেখে নিও মা
আমিও একদিন তোমার চোখের চৈত্রের রোদ হব শেষে
তবে কেন জন্ম দিয়েছিলে মা এই বর্বরের দেশে?
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


