কেউ আমাকে নাস্তিক বলছে। কেউ বলছে বেজন্মা। কেউ বলছে তুই শুয়োর। কেউ বলছে তোর দেশ ভারত শুয়োরের দেশ, তুই ভারত চলে যা। কেউ বলছে আমেরিকার ভিসার জন্য এপ্লাই কর। কেউ বলছে তুই ঘরেই থাক, রাস্তায় বের হইস না, তোরেও কোপামু। আরও অনেক কিছু। যার সবকিছু বাংলা ভাষার শব্দ ব্যবহার করে লিখা সম্ভব না।
আমার অপরাধ, আমি একজন মানুষ হয়ে আর একজন মানুষের নৃশংস খুনের প্রতিবাদ করেছি। আমার অপরাধ আমি একজন ব্লগারকে মানুষ ভেবেছি। আমার অপরাধ আমি শুয়োর-শকুনকে তার আসল নাম ধরে ডেকেছি। আমার অপরাধ আমি কসাইদের সমর্থন করে একজন মানুষের খুনে উল্লাস প্রকাশ করতে পারিনি।
আমাকে যারা গালি দিচ্ছে, আমি তাদের গালির জবাব কিংবা প্রতিবাদ করিনি। করতে ইচ্ছে করছে না। মানসিক শক্তি নাই করার। বলতে ইচ্ছে করছে না, আমিও মুসলমান। আমি আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী। বলতে ইচ্ছে করছে না যে - ওরা যেটা করছে-সেটা ইসলাম না।
কেন বলব? কাকে বলব? কি হবে বলে? অনেক শিক্ষিত ভদ্রলোককেও দেখছি, ব্লগার খুন হলে উল্লাসিত হয়। তাদের ভেতরে লুকিয়ে থাকা জঙ্গি মানসিকতা জাগ্রত হয়। তারাও এই সওয়াবের কিছুটা ভাগীদার হতে চায়।
কিচ্ছু বলবনা আর। অন্ধের দেশে এই চশমা বিক্রি আর না।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


