somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্ত্রী সমাচার

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়দের মধ্যে একটি বিশেষ প্রবনতা প্রকটভাবে লক্ষণীয়। আর তা হল তারা সবাই নিজেদের দায়িত্বসীমার বাইরে গিয়ে জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করতে ভালবাসেন। এমনও কয়েকজন আছেন যাদেরকে আজ পর্যন্ত নিজের মন্ত্রনালয়ের আওতাভুক্ত কিছু বলতে শুনিনি, কিন্তু মাঝেমধ্যেই শুন্যে থুথু ছুঁড়ে নিউজফিড গরম করেছেন।

মাননীয় তথ্যমন্ত্রীর কথাই ধরা যাক। দুর্মুখেরা উনাকে মাঝে মাঝেই "বেগম জিয়া বিষয়ক মন্ত্রী" বলে থাকেন। কারনটা নিশ্চয়ই জানেন। খাদ্যমন্ত্রী মহোদয়কে পচা গম নিয়ে কিছু বলতে শুনিনাই। অথচ তিনি প্রায়শই আমাদের আইন-কানুন শেখান। অবশ্য সাবেক আইন প্রতিমন্ত্রী বলে কথা। সমাজকল্যানমন্ত্রীর সাংবাদিকদের নিয়ে দেয়া বক্তব্য তো অদ্যাবধি একটি এপিক পিস। ভদ্রলোক বহুদিন চুপ আছেন। মে বী নতুন কিছু বলবার প্রস্তুতি নিচ্ছেন।

ওদিকে বাঘমন্ত্রী (বন ও পরিবেশ মন্ত্রী) সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারকে নিজের দায়িত্বসীমার বাইরে একেবারে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছেন। অর্থমন্ত্রী মাঝে মাঝে এমন আচরন করেন যে দেখে কনফিউজড হয়ে যাই উনি ক্রীড়ামন্ত্রী কিনা। দুইদিন আগেই তিনি নিজের ফুটবল জীবনের গল্প বলেছেন। নৌপরিবহন মন্ত্রীকে লঞ্চ না ডুবলে কোনদিন নিজের সাবজেক্টে কিছু বলতে শুনিনা। এদিকে সড়ক ও সেতু মন্ত্রী দুইদিন আগে আইন নিজের হাতে তুলে নিয়ে (জনৈক চালককে আইন ভাঙ্গবার অপরাধে জনসন্মুখে কান ধরে উঠাবসা করিয়েছেন) ব্যাপক সমালোচিত হয়েছেন।

এছাড়া আরও অনেক মন্ত্রী আছেন যারা কথায় নয় কাজে বিশ্বাসী। মিডিয়ার সামনে কোনদিন কিচ্ছু বলেন না। কাজ যে কদ্দুর করছেন তা তাদের মন্রনালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং জনগন বলতে পারবেন।

নচিকেতার একটা গানের দুইটা লাইন খুব মনে পড়েঃ
"আজকে যিনি কয়লামন্ত্রী কালকে তিনি শিক্ষা
তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা"


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×