একটি শিশুর আগমণ একটি অতীব আনন্দের বার্তা,আবার এই পৃথিবীর এমন ও স্থান আছে যেখানে এই শিশুর আগমণ আনন্দের না হয়ে হতাশায় পরিনত হয় যাহোক আমার জন্ম হয়ত আমার প্রিয়জনদের বৈ কস্ট দেয়নি বলেই জানি।আর ধীরে ধীরে বেড়ে ওঠা সমাজের আর দশটা ছেলের মতই কিন্তু যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই কেন যেন ভাবতে আমার খুব ভাল লাগে।আমার এই ভাবনায় সব সময় প্রাধান্য পেয়েছে প্রকৃতি,কেন জানি না ,তবে প্রকৃতি আমার ভাবনার শ্রেষ্ঠ উপকরণ।আমি আকাশ নিয়ে ভাবি,বড় কোন গাছ দেখলে তাই নিয়ে ভাবি,সৃষ্টির বৈচিত্র নিয়ে ভাবি,সৃষ্টির নিপূনতা নিয়ে ভাবি,স্রষ্টাকে নিয়ে ভাবি ,আর বিস্মৃত হয় কি সুন্দর এই পৃথিবী ,কি বৈচিত্রময়,কি সুন্দর এই পৃথিবী,তার চেয়ে বৈচিত্রময় মানুষ,আর আর ও বৈচিত্রময় হয়ত অন্য কিছু...........।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


