এইম ইন লাইফ
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি হয়ত বড় লেখক হতে পারতাম যদি মনের খাতায় নিত্যদিনই লেখা কাব্যগুলোকে কাগজের খাতায় লিখতে পারতাম।আমি হয়ত বড় কোন গায়ক হতে পারতাম যদি নির্জন একাকী রাস্তায় গাওয়া গানগুলোকে হাজার শ্রোতার সামনে গাইতে পারতাম।কিন্তু আমি তা পারিনা।আর পারিনা বলেই ব্যর্থতার আক্ষেপ আমার নিত্যদিনের সঙ্গী।আমি সন্নাসী হতে চাইনা কেননা সন্নাসীর ওই জটাধরা চুলের ভার বহন করতে পারবনা।কি হতে চাই তা আজো ঠিক হলনা।স্কুলে তাই কখনো ‘এইম ইন লাইফ’ রচনাটা লিখতে পারিনি।সবার মত ডাক্তার অথবা শিক্ষক হব বলে লিখে দিলেই হত।কিন্তু আমি তো তা হতে চাইনি।
মিটার রীডার অথবা বিজি প্রেসের অল্প বেতনের কর্মচারী হলে হয়ত মন্দ হতনা।সম্মান না থাকলেও অন্তত ঢাকায় ৪/৫টা বাড়ি তো থাকতো। কিন্তু তার জন্যও তো দরকার অনেক সাহস আর ঝুকি গ্রহনের ক্ষমতা।আমার সে ক্ষমতা নেই।তাই আমার জীবনের এইম ইন লাইফটা আর লেখা হয়না।অন্ধকার ঘরের ভাবুক একজন হয়ে ভাবনার ভান করেই আমার বেলা ফুরিয়ে যায়।সুযোগ পেলেই শুনিয়ে দেই আমি হয়ত বড় লেখক হতে পারতাম,আমি হয়ত বড় গায়ক হতে পারতাম।আসলে আলসে জীবনে কিছু হতে চাইনা বলেই এই কথায় আমার সান্তনা খুঁজে ফেরা...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন