somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জল জংগলের কাব্য

০৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ের নিয়মে সময় চলে যায়,কেউ কারুর জন্য বসে থাকে না।শুধু বাসনা মাঝে মাঝে ঘুম থেকে উঠে গভীর রাত্রে খাটের উপর জেগে বসে থাকে।এখনও তার আশা,বুঝি হঠাৎ ফিরে আসবে মনোরন্জন।
.....................................................................................

মোটমাট চার-পাঁচটা বাঘ ওঁত পেতে আছে বাসনার দিকে।যে-কোন দিন লাফিয়ে পড়বে,খাবে।জংগলঘেঁষা দেশে এটাই নিয়ম।

বাসনা অবশ্য এ পর্যন্ত কারুকে ধোরা ছোঁয়া দেয়নি।একমাত্র সেই প্রত্যেকদিন এখনও মনোরন্জনের কথা মনে করে অন্তত একবার।প্রায়ই মুচড়ে মুচড়ে কাঁদে।শুধু স্বার্থও নয়,আরও কিছু একটার সম্পর্ক ছিলো মনোরন্জনের সঙ্গে।তার মাত্র আট মাসের বন্ধন,টারপর এক বছর কেটে গেছে,তবু সেই বন্ধন আরও তীব্র মনে হয়।

কিন্তু এই অবস্থা আর কতদিন চলবে?মাত্র একুশ বছরের ডবকা চেহারার মেয়ে বিধবা হলে তারপর বাকি জীবনটা সে নিখুঁতি সন্দেশটি হয়ে থাকবে?কেউ তাকে খাবে না?এই কথা বললে এই জল-জংগল বাদা এলাকার একটা গরুও বিশ্বাস করবেনা।বাসনা নিজেও এই কথা জানে,সে নিজেও তো আর কম দেখেনি।

এক এক দিন বাসনা নিদ্রাহীন চোখে আর খাটে শুয়ে থাকতে পারে না,বাইরে এসে দাওয়ায় পা ঝুলিয়ে বসে সামনের অন্ধকারের দিকে চেয়ে থাকে।ঐ অন্ধকারের মধ্যে সে তার ভবিষ্যৎটা খোঁজে।মা নেই,তার বাপ আর কোনোদিন তাকে কাছে ডেকে নেবে না।শ্বশুরের অথর্ব হতে আর বেশীদিন বাকি নেই।ননদের বিয়ে দিতে হবে,তাতে কিছুটা জমি চলে যাবে।আধপেটা খেয়ে,মান খুইয়ে,শাশ্বুরড়ির সঙ্গে ঝগড়া করে কাটাতে হবে সারা জীবন।আর নয়তো........................।

শুধু একজন নেই।অথচ দুনিয়াটা যেমন চলছিল,তেমনি চলছে।মনোরন্জন থাকলে সে তার শক্ত কাঁধ দিয়ে এই সংসারটাকে তুলে ধরতে পারতো।সে নেই,সে আর আসবে না।

হাওয়া নেই,রাতচরা পাখির ডাক নেই,মাঝে মাঝে কিট কিট কিট কিট শব্দ করছে ঘাস ফড়িং,টুপ টাপ করে খসে পড়ছে গাছের পাতা,কোঁয়াক কোঁয়াক করে ডাকছে ব্যাঙ,তাদের ধরবার জন্য সরসর শব্দে এগুচ্ছে সাপ,সামনে খালটা থেকে উঠে আসছে পাট পচানো জলের গন্ধ,চাঁদ ডুবে গেল মেঘের তলায়।চমৎকার,ধরা যাক দু একটা ইঁদুর এবার,বনে কোনও এক বুড়ি হুতোম প্যাঁচা গাছের ডাল থেকে উড়াল দিয়ে ঝাঁপিয়ে পড়ল মাটিতে,চিক চিক চিক চিক শব্দে পালাতে লাগলো ইঁদুর-ছুঁচোরা,দূরে একটা কুকুর অকারনে ঘেউ ঘেউ করে উঠল কয়েকবার।

জীবন বয়ে চলছে জীবনের নিয়মে..................................................।

মাঝরাতের অন্ধকারে বাসনাকে একলা একলা বসিয়ে রেখেই কাহিনীকারকে বিদায় নিতে হবে।এই মেয়েটির জীবনে সুখ-শান্তি ফিরিয়ে দেবার মতন কলমের জোর তার নেই।ইচ্ছে মতন শেষ পরিচ্ছেদে সোনালী সুর্য এঁকে দেবার উপায়ও তার নেই।বাস্তবতার দোহাইতে সে লেখকের হাত বাঁধা........................................................................................।


"সুনীল গঙ্গোপাধ্যায়"-র "জল-জঙ্গলের কাব্য" উপণ্যাস থেকে গৃহীত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×