somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুসনুলের বাবা

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সাথে আলী হোসেনের দেখা এনাম মেডিকেলে। আলী হোসেন বৃদ্ধ মানুষ, সব কিছু ঠিক বুঝে উঠতে পারছিলেন না, আমি কাছে গিয়ে জিগেস করলাম, চাচা-কিছু খুঁজেন?

বৃদ্ধ খানিক অসহায় চোখে বলেন -বাবা, কইতাম পারিনা কি খুঁজি। আমি খানিকটা বিরক্ত হয়ে বলি, যদি কইতে না পারেন কি খুজেন তাইলে আজাইরা ঘুরতেছেন ক্যান? দেখতেছেন না, সবাই ব্যস্ত?

উত্তরে আলী হোসেন বলেন বাবা, সকাল বেলা দুর্ঘটনার খবর শুইনা আইসা পড়ছি, আমার পোলা হুসনুল ঐ গার্মেন্স এ চাকুরী করত, বিল্ডিং ধইসা পড়ার পর থিকা পোলাডার মোবাইল বন্ধ, সারাদিন অনেক খুজছি, বুঝতাছিনা বাইচা আছে না মইরা গেছে! পাইনাই হুসনুল রে, এহন লাশের মইধ্যে খুজুম। কিন্তু লাশ কোনডা দিয়া শুরু করুম বুঝতাছিনা।সাহস অয় না!

চাচা, হুসনুলের বয়স কত হবে?
এইতো ধর তুমার মত, লম্বায় তুমার চেয়ে এট্টু খাডো, গায়ের রঙ তুমার মতই…
-পরনে কি ছিল?
-চেক শার্ট, কালো ফুল প্যান্ট।
-চলেন চাচা একসাথে খুজি, একটা একটা করে লাশ দেখব, আমি আছি-আপনে আছেন, চাচা-ভাতিজায় একটা জুইত হইব।
-বাবা-এহন পর্যন্ত কত লাশ আইছে?
-১৩০ জনের মত চাচা, তয় আমার মনে হয় চাচা হুসনুল বাইচাঁ আছে, আপনে বুকে সাহস রাখেন।
-কি জানিরে বাবা, ক্যাম্নে কই, তোমার কি মনে হয়? ১৩০টা লাশ ক্যাম্নে দেখুম বাপ? একটা একটা লাশের মুখের কাপড় সরাইবা?
-চাচা, উপায় নাই, বুকে সাহস বান্ধেন, আপনে পারবেন, তয় আমার মনে হয় হুসনুল বাইচাঁ আছে, আপনে সাহস রাখেন, মেয়ে ছেলের লাশ আলাদা রাখা হইছে, চলেন স্টোমাক ওয়াশ রুমের দিকে আগাই, ওইখানে কিছু লাশ আছে, শুরু করি। সময় নাই…অনেক কাজ…

-চাচা, কারু কারু শরীর, কারু কারু মুখ থেতঁলায়ে গেছে, চেহারার মাঝে কোন কাটা দাগ ছিল?কিংবা অন্য কিছু?

-হুসনুলের ডাইন হাতের কনুইতে কাটা দাগ আছে, বুঝলা বাবা, বড় ঘাড় ত্যাড়া ছিল আমার হুসনুল, গাও গেরামে মারামারি কইরা বেড়াইত, কত নিষেধ করছি…

-চাচা, আমি মুখের কাপড় সরাইতেছি, আপনে দেখেন, মিলে গেলে মন শক্ত করবেন, আর যদি না মিলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন, বুকে সাহস বাধবেন, আপনার হুসনুল হয়ত বাইচাঁ আছে, আমরা হয়ত ফাও ফাও কস্ট করতেছি…

-হ, আমিও শুনলাম, ভিতরে কিছু মানুষ এহনো জিন্দা আটকা পইড়া রইছে…একটা মাত্র পোলা আমার, বড্ড খামখেয়ালী ছিল,বুঝলা বাবা…

-আল্লাহর ইচ্ছা,চাচা, বিসমিল্লাহ বলে শুরু করি চলেন…

ভীতপায়ে আলী হোসেন ফ্লোরে শুইয়ে রাখা লাশের পানে আগ বাড়ান, আমি আস্তে করে প্রথম লাশের পলিথিন সরাই…

-না, বাবা, হুসনুল না এইডা, হুসনুলের চোখ দুইটা আরো সুন্দর, নাকটা খাড়া…
দ্বিতীয় লাশের দিকে আগাই
-এহ হে, এর তো দেখি মুখটা বোঝা যায়না ভালমত…পলিথিনডা এট্টু সরায়ে দেহ তো বাবা ডাইন হাতের কনুইয়ে কোন কাটা দাগ আছে নাকি?
-নাহ কাকা নাই
-এত লাশ বাবা, আমি বুড়া মানুষ…
-চাচা, উপায় নাই, এমনেই দেখতে হইব। আল্লাহ রে ডাকেন, আল্লাহ মালিক, হয়ত হুসনুল বেচে আছে, আটকা পড়ে আছে…
-তাই হইব…

তৃতীয় লাশটার দিকে আগাই আমরা

-নারে বাবা, এইডাও হুসনুল না, হুসনুলের গায়ের রঙ আরো ময়লা, খালি রোইদে ঘুইড়া বেড়াইত, এক্কেরে ময়লা হয়ে গেছিল, তুমার মতন গায়ের রঙ…তুমিও কি খালি রইদে ঘুইড়া বেড়াও?

এভাবে আমরা আগাতে থাকি, আলী হোসেন একে একে ডিনাই করতে থাকেন, এটা তার হুসনুল নয়, আমিও তাকে বলি আশায় বুক বাধঁতে, হয়ত হুসনুল বেচে আছে!

-বাবাজী, এরা লাশের গায়ে পলিথিন দিছে ক্যা? কাপড় নাই?

-চাচা, হঠাত করে এত লাশ, সময় পায় নাই…

-কারো দিলে রহম নাই বাবা, আমার হুসনুলে একটা বিলাইর বাচ্চা ধইরা নিয়া আইছিল কই থিকা জানি, শীতকালে ঐটারে কম্বলের নীচে নিয়া শুইত, কইত আব্বা, বিলাইডার শীত করে তো!কত পাগল পুলা চিন্তা কর!

-চাচা, দেখেন তো এইটা হুসনুল নাকি?

৬১ নাম্বার লাশের পলিথিন সরাইছি, চেহারা আন্দাজ করতে করতে মনের মাঝে একটা চেহারা সাজিয়েছিলাম, ময়লা গায়ের রঙ, সুন্দর চোখ, খাড়া নাক…

-আব্বারে…

শুধু এইটুকু বলে লাশের মাথা টি কোলে তুলে নেন আলী হোসেন, পৃথিবীর সবচে ভারী বোঝা, পিতার কোলে পুত্রের লাশ…দুই চোখ দিয়ে টপ টপ অশ্রু ঝরছিল আলী হোসেনের, চুমু খাচ্ছিলেন আদরের নয়নমনির কপালে, তার হুসনুলের কপালে, হুসনুল নির্বাক, চোখ বোজা, পরনে চেক ফুল হাতা শার্ট, কালো প্যান্ট। মিলে গেছে সেই খাড়া নাক, সুন্দর চোখ, শ্যামলা গায়ের রঙ।

আলী হোসেন শক্ত মানুষ, ক্রমাগত ৬০টি লাশ দেখেছেন, বিকার হয়নি, প্রতিটি লাশের সামনে আমরা দাড়িঁয়েছি, প্রতিবার লাশের মুখ থেকে পলিথিন সরানোর আগে তিনি বিড়বিড় করে দোয়া পড়তেন, ৬১ নাম্বার লাশের বেলায় তার দোয়া কবুল হয়নি, হুসনুল কে পাওয়া গেছে, ৬১ নাম্বার লাশ, পলিথিনে মোড়ানো শব।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×