প্রিয় প্রিয়তমারা,
আমি আর লিখব না সেসব অখাদ্য-কুখাদ্য, যাকে তোমরা এবং আরো কেউ কেউ কবিতা বলতে, মজা করতে!
আমি আর লিখব না সেসব ছন্দহীন কিংবা ছন্দোবদ্ধ অক্ষর, যাকে তোমরা চরিত্রহীনের প্রলাপ বকতে, হাসতে!
যেখানে কবিতার কাম কে তুমি অবক্ষয় বলবে, আবার স্মৃতি নিয়ে মৈথুনে উল্লসিত হবে, যেখানে ঊষ্ণতাই অস্থিরতা, বোঝ?
যেখানে কবিতার ভাষা কে নিয়ে বলবে চরিত্রহীন যুবকের অনৈতিক বাক্য, কি করি বল? ব্যকরন মানে না কবিতা!
তাই, আমি আর কবিতা লিখছি না!!
তোমার দেয়া লাল স্কেচ বুক ফুরিয়ে আসছে জলদি, অথচ ফ্লাওয়ার্স এন পেটালসে কতরকম নতুন অর্কিড এসেছে!
স্কেচ বুকে লেখা সেখানকার একটি একটি কবিতা, তোমার কিংবা তোমার স্মৃতির উদ্দেশ্যে প্রতিদিনের একটি একটি অর্কিড!
এদের রং ভিন্ন, কিছুটা অক্টোপাস আর কিছুটা তোমাদের মতন, আমি এখন কেবল পাপঁড়ি ছিঁড়ে ফেলি, নষ্ট করি!
কবিদের লম্পট বানিয়েছ, কবিতাকে বলেছ ''নষ্টা'', তাই আমি আর লিখছি না, প্রয়োজন ফুরিয়ে গেছে আমার।
তাই, আর কবিতা লিখছি না!!
তুমি নেই, তাই আমার নতুন কবিতা লেখার প্রয়োজন ও নেই, তোমার জন্য রেখে গেলাম নোমান-মিথুন-তানিম-দুর্জয়দের
তোমাদের স্খলনের প্রয়োজনে, পড়ে নিও তাদের কবিতা, আমার কষ্টগুলো আমার কাছেই , জনতা ব্যাঙ্কে থাকুক জমা।
লক্ষ করলে দেখবে, ভালোবাসার অনুভূতিগুলো নয় নাম্বার লোকাল বাসের যাত্রীদের মত, বড্ড কাছাকাছি, গা ঘেষাঁঘেষীঁ
স্কেচবুকের কবিতার আড়ালে রয়ে যাওয়া অর্কিড গুলো বিষাক্ত হয়ে বেঘোরে আমাকে খুন করে চলেছে প্রতিনিয়ত!
তাই, আর কবিতা লিখছি না!!
প্রিয় প্রিয়তমারা,
শরীর বোঝ, প্রেম বোঝনা?
ভালোবাসা বোঝ, কবিতা বোঝনা?
ছিহ!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

