somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৬টি ভিন্ন স্বাদের ভিন্ন (অপরিচিত) ভাষার মুভি, ডাউনলোড লিঙ্ক সহ

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৬টি ভিন্ন স্বাদের ভিন্ন (অপরিচিত) ভাষার মুভি, প্রি-অফিস ছোট্ট করে রিভিউ আর সাথে ডাউনলোড লিঙ্ক। সব গুলো মুভিই আলাদা আলাদা জেনারের। হোপ সো, সব গুলো দেখেই কম বেশী ভাল লাগবে সবার! একদম শেষে সব গুলো মুভির টরেন্ট ডাউনলোড লিঙ্ক দেয়া আছে।

প্রথম মুভিঃ

The Constant Gardener (2005, USA)

Drama -Mystery - Romance

আরব দেশে থাকার সময় এই জিনিস টা আমাকে গভীর ভাবে ভাবাত, সেখানে আমরা ইচ্ছেমত মেডিসিন প্রেস্ক্রাইব করতে পারতাম না। সেখানে ঔষুধের একটা লিস্ট দেয়া থাকত। আমরা ছোট বেলায় যে লাল রঙের ক্যাপসুল বা ফাইমক্সিল বা এমোক্সিসিলিন খেতাম, সেটা ছিল সেখানকার মেইন এন্টিবায়োটিক। বড় বড় দেশ গুলো অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড এর কান্ট্রি গুলোর নতুন তৈরি মেডিসিনের গিনিপিগ হলাম আমরা যারা থার্ড ওয়ার্ড এর অধিবাসী, যেমন বাংলা দেশ আর আফ্রিকান কান্ট্রি গুলো! সিনেমার নায়ক জড়িয়ে পড়েন এক সাংবাদিকের প্রেমে, সত্যান্বেষী নায়িকা ডিপ্লোম্যাট নায়কের সাথে আফ্রিকাতে গিয়ে আবিষ্কার করেন, সেখানে একটি নতুন মেডিসিন কোম্পানী তাদের তৈরি মেডিসিন এর গিনিপিগ বানাচ্ছে আফ্রিকান পুওর এবং অসহায় মানুষ গুলোকে। এক পর্যায়ে নায়িকা মার্ডার্ড হলে, নায়ক নেমে পড়েন সত্য উদঘাটনে। বেরিয়ে আসে ভয়াবহ সত্য! মুভিটি না দেখলে মিস করবেন। নায়িকা হিসেবে র‍্যাচেল ভাইতস, বর্তমান জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ এর বউ, সিনেমার নায়ক র‍্যালফ ফিনেস এর সাথে হাল্কা ইরোটিক কিছু দৃশ্য দেখিয়েছেন, তাতে ৪৫ বছরের র‍্যাচেলের জন্য আমার জান কুরবান হয়ে গেসে! এর আগে এরকম হাল্কা ইরোটিক কিছু দৃশ্য দেখিয়েছিলেন এনিমি এট দ্য গেটস মুভিতে, সে দৃশ্য ভোলার নয়! জান আমার পারেও!

IMDb rating: 7.5
mine: 08


দ্বিতীয় মুভিঃ

The Proposition (2005, Australia)

Crime -Drama - Western

অস্ট্রেলিয়ান ওয়েস্টার্ণ মুভি, একশন কম, কিন্তু কাহিনীর সাবলীলতা, সিনেমার ড্রামা, আর অপূর্ব চিত্রায়ন একে পরিপূর্নতা দিয়েছে! তিন ভাইয়ের ত্রাসের রাজত্ব দূর করতে এক ল ম্যানের আদর্শ আর সাংঘর্ষিকতার লড়াই। তিন আউট 'ল এর এক ভাই রেপ এবং মার্ডার করে এক ফ্যামিলিকে, যেখানে এক প্রেগন্যান্ট মহিলা কে সে রেপ করে হত্যা করে। মহিলা আবার ল' ম্যানের ওয়াইফের বান্ধবী। প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর ল' ম্যান অভিযান চালিয়ে আটক করে বাকি দুই ভাই কে। ছোট ভাইকে আটকে রেখে ক্রিসমাসের আগে নয়দিন সময় দেয় সেই রেপিস্ট আরেক ভাইকে ধরে আনার জন্য মেঝো আউট ল ভাই কে। এদিকে শহরবাসী উউত্তেজিত হয়ে পড়ে ছোট ভাইকে শাস্তি দিতে, অন্যদিকে ল' ম্যান কথা দিয়েছিল ছেড়ে দেয়া আউট ল কে, রেপিস্ট আর কিলার কে ধরে আনলে মুক্তি মিলবে ছোট ভাইয়ের, এগিয়ে যেতে থাকে কাহিনী!
একটি চমৎকার মুভি, উপভোগ্য, ফ্যামইলি সহ!

IMDb rating: 7.5

mine: 07



তৃতীয় মুভি :

Shi gan ( 2006-South Korea)

Drama -Mystery-Romance


সিনেমার পরিচালকের নাম কিম কি দ্যুক! আর রিভিউ দেয়ার প্রয়োজনীয়তা কি আছে? বাহুল্যতা হয়ে যায় না? দুজন মানুষের প্রেমের গল্প। অতিরিক্ত সন্দেহ প্রবন নায়িকার অত্যাচারে, জেরায় নায়ক বিপর্যস্ত! তবু নায়ক ভালোবাসে নায়িকা কে, নায়িকা সব কিছু উজাড় করে দেয়া ভালোবাসায় আবদ্ধ করতে চায় নায়ক কে। দু বছরের রিলেশনশীপ টিকিয়ে রাখতে নায়িকা হুট করে একদিন উধাও হয়ে যায়, করে এক্সটেন্সিভ প্লাস্টিক সার্জারী! পাচ মাস পর, পরিপূর্ন সুস্থতায় এসে নায়ক কে প্ররোচিত করে নতুন করে! নায়ক হঠাত একসময় ব্যাপারটা বুঝতে পারে, সেও চলে যায় প্লাষ্টিক সার্জারি করাতে, তৈরি হয় রহস্য! বদলে যাওয়া চেহারায় দুজন কি দুজন কে আবিষ্কার করতে পারে? আমার কাছে দুজন পরিচালকের সিনেমার মূল্য অপরিসীম, একজন হল এন্টনি ফুকুয়া, আরেকজন কিম কি দ্যুক! তারা যা বানায়, আমার তাই ভাল লাগে। আর আমি এম্নিতেই কোরিয়ান সিনেমার হার্ডকোর ফ্যান! আশাকরি দেখবেন, লস নাই!

IMDB rating: 7.3

mine: 08



চতূর্থ মুভিঃ

Der Untergang (2004, Germany)

Biography - Drama - History

দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক কিংবা খলনায়ক এডলফ হিটলারের জীবনের শেষ দিন গুলোর উপর নির্মিত সত্য ঘটনা অবলম্বনে এক মাষ্টারপীস! এবং এই কাহিনীর বর্ণনা নেয়া হয়েছে হিটলারের লাস্ট সেক্রেটারী ট্রউডাল জান এর নিজস্ব বর্ণনাতে। ইভা ব্রাউন, হিটলার, গোয়েবলস, হিমলার, কাল্টজ ইত্যাদি সবার শেষ পরিনতিসহ সিনেমাতে তুলে ধরা হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মুভির অন্ধভক্ত আমি, আর এই মুভিটিকে আমি দশে বিশ দিতে চেয়েছিলাম। অসাধারণ স্ক্রীন প্লে! সিনেমা শেষে সবার পরিন্তি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যারা আমার মত ওয়ার মুভির ভক্ত, তারা এই সিনেমা না দেখলে বিশাল মিস! সিনেমাটি অশকারের জন্য নমিনেটেড হয়েছিল।

IMDb rating: 8.3

mine: 9 (দশ দিলে অনেকে ক্ষেপে যায় :v)


পঞ্চম মুভিঃ

La cage dorée (France, 2006)

Comedy


মারিয়া আর হসে কে সবাই ভালোবাসে, জন্ম সূত্রে তারা পর্তুগীজ, বর্তমানে বাস করেন ফ্রান্সে। মারিয়া হাউজ কিপিং করেন, আর হোসে কাজ করেন কন্সট্রাস্কশন কোম্পানীতে। যথেষ্ট সুনামের সাথে তারা সবার কাছে পরিচিত, নিজস্ব কাজে মনোযোগী হওয়ায় মেলে বাড়তি ভালোবাসা। হঠাত করে ভুলে যাওয়া বিস্মৃত হওয়া ভাইয়ের মৃত্যুতে অগাধ সম্পদের মালিক হয়ে যায় তারা, ফিরে যেতে চায় নিজ ভূমি পর্তুগাল! এদিকে তাদের বড় কন্যা এঙ্গেজড হোসের মালিকের ছেলের সাথে! এবং প্রেগন্যান্ট! ছেলে নিজের বাবা কে চিত্রশিল্পী আর মাকে ডোর কিপার বানিয়ে এঙ্গেজড হয় ফ্রেঞ্চ মেয়ের সাথে। সব ই ঠিক ছিল, কিন্তু আচমকা সবাই তাদের পর্তুগালে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। আমি ঠিক গুছিয়ে লিখতে পারলাম না, বাট একতি চমৎকার ফ্যামিলিসহ উপভোগ্য কমেডি সিনেমা এটি। ইচ্ছে করলে দেখে নেবেন, তাইম লস হবে না, কথা দিচ্ছি!

IMDb rating: 7.4

mine:07



ষষ্ঠ মুভিঃ

Taped ( 2012, Netherlands)

Thriller

সিনেমাটা খুজে পাই আরেকটি মুভি ডেলাইট এর রেটিং করার সময়। দারুণ একটি থ্রিলিং মুভি।
প্রতারিত স্বামীকে ক্ষমা করে দিয়ে একজোড়া ডাচ কাপল বেড়াতে যায় আর্জেন্টিনা। নেদারল্যান্ডস এ ফেলে আসা মেয়ে রোজের জন্য সারাক্ষন ভিডিও করতে থাকেন একে অপরকে, তাদের বেড়ানোর মূল উদ্দেশ্য ছিল সুর কেটে যাওয়া সম্পর্কটাকে স্বাভাবিক করা। ভিডিও করার এক পর্যায়ে তার অনিচ্ছাকৃত ভাবে পুলিশের একটি ইচ্ছাকৃত হত্যা ক্যাপচার করে ফেলেন। পুলিশ তাদের ধাওয়া করে তাদের পাসপোর্ট, প্লেনের টিকিট কেড়ে নেয়, পুলিশের গুলিতে আহত হয় স্বামী, স্ত্রির উপর চালানো হয় নির্যাতন, কন্টিনিওয়াস একশন, আর পুলিশি হয়রানি আর ধাওয়া মুভিটাকে থ্রিলার হিসেবে জমজমাট করেছে! শেষ পর্যন্ত কি হয় তা জানতে আপনাকে মুভিটির শেষ পর্যন্ত দেখতে হবে!

IMDb rating: 6.3

mine: 07

লিনক দেয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ , বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, মাথায় আঘাত পেলে আমাদের কিছু করার থাকে না তেমন, তাই এক্সিডেন্ট হলে ছুটে গিয়ে আপনার মাথা রোড ডিভাইডারে আঘাত পেলে, আমরা আপনার ডেথ সার্টিফিকেট লিখে দিই, আমাদের অভ্যেস হয়ে গেসে লিখতে লিখতে, আপনাদের পরিবারের কিন্তু ডেথ সার্টিফিকেট পড়ার অভ্যাস হয় নি! ওহ, কেউ যদি পারেন, আমাকে কোরিয়ান সিনেমা দ্য টার্গেট (Click This Link) এর সাবটাইটেল ব্লু রে রিপ কমেন্টে দিলে খুশি হব!

Torrent Download Link :


1.The Constant Gardener

Click This Link

2.The Proposition

Click This Link

3.Shi gan

Click This Link

4.Der Untergang

Click This Link

5.La cage dorée

Click This Link


6.Taped

Click This Link


(লিঙ্ক গুলো কে এড্রেস বারে কপি করে পেষ্ট করলেই পেজ চলে আসবে)

ধন্যবাদ সবাইকে, শুভকামনা।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×