কিছুটা মোহগ্রস্ত আবেগে
অথবা কিছুটা জীবন পরম্পরায়
অষ্টাদশীর প্রেমার্ত ঠোঁটে,
রেখেছো ঠোঁট গাঢ় কামনায়;
তবে তার মানে ও কারণে;
আবার জাগাও আদিম উন্মাদনা!
হয়তো পাবে সজাগ পৃথিবীর
আরেকটি সচল অবলম্বন-
তপ্ত আবেগের সুসুপ্ত সম্পাদনে
গেয়ে যাবে জীবনের জয়গান...
![]()
প্রকৃতি
রোদেরা কিরণ হয়ে; নেমে আসে দীঘির জলে
সবুজ বৃক্ষ-চুম্বনে রেখে যায় জীবনের ইতিহাস-
মেঘেদের পাঠে মূর্ত অতীতের আলিঙ্গণে হাসে;
নিখাদ সবুজের বিমূর্ত রূপের দৃষ্টিসুখ অহংকার
অনন্য প্রতিবেশে জাগে; পাতাদের হাতছানি প্রেম-
পৃথিবীর অভিধানে ফিরে আসে প্রকৃতির ইচ্ছে-দান।
ছবিতার কবিতা ক্ষেতর আলে; ত্রিমাত্রিক বাস্তবতা
মুগ্ধ চোখের ছায়ায় রোদের হাসি; জীবনের সত্যতা...
০৪.১০.২০১৩
রাজনগর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

