somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহনাফকে বাঁচাতে সাহায্য প্রয়োজন

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের সেবা কবিতায় আমরা পড়েছি। ‘হাশরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোরে সেবা কর নাই যবে ছিনু রোগে অজ্ঞান।’ এই কবিতাটি আজ থেকে অন্তত বিশ বছর আগে পড়েছি। এখন পাঠ্য আছে কিনা জানিনা। এই কবিতায় মানবসেবার গুরুত্বের কথা বলা হয়েছে। মানুষের সেবা করা যে কত বেশি যে মহৎ তা এই কবিতার ভেতর ফুটে উঠেছে। বলছিলাম আহনাফের কথা। তার পুরো নাম নূরে শাফী আহনাফ। সে আমাদের দেশের গর্ব একটি রতœও বটে। আহনাফ সদালাপী, মিষ্টভাষী, সর্বোপরি একজন ভাল মানুষ। সে একাধারে বিতার্কিক, ক্ষুধে বিজ্ঞানী, দেশ প্রেমিক ও রাজনৈতিক সচেতন ব্যাক্তি। সে বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান। এখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টার ফাস্ট ইয়ারের পড়ালেখা করছে। সে অম্ভব রকম গুছিয়ে কথা বলতে পারে। তার গ্রামের বাড়ি জামালপুর।
‘কুদরতে ক্ষুধা হাউস সেখানে কিছু গাঁদা ফুলে সম্পূর্ণ গার্ডেন পরিপূর্ণ ছিল। আমার চোখে সামান্য পানি আমি সেই ফুলের দিকে তাকিয়ে আছি হলুদ গাধা ফুল। হলুদ রঙটা অস্পষ্ট লাগছে চোখের পানিতে। হলুদ রঙটা আমার চোখে কিছুটা ফিকে।’
‘আমরা অনেক সময় বলে বসি বাংলাদেশের মানুষ ভাল না। তাদের থেকে কোন কাজ হবে না। আমি এটা বিশ্বাস করি না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোন না কোন কাজে পারদর্শী। তাদেরকে আমরা যথাযথ কাজে নিয়োগ করি তাহলে অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে আমার এই শিক্ষা ব্যবস্থা ভাল লাগত না ফিজিক্স থেকে ঢাকা ভার্সিটি থেকে পাশ করার পর একজন যখন বিসিএস ক্যাডার দিয়ে প্রশাসনের টিওনো হিসেবে যায় তখন আমি মনে করতাম এই ফিজিক্স ছাত্রকে প্রশাসনে না নেওয়ার চেয়ে তাকে তার সেক্টরে কাজ দেয়াটাই বড় ভাল ছিল।’ এভাবেই দেশকে নিয়ে নিজস্ব ভাবনার কথা জানান আহনাফ। এভাবেই সে তার জীবনের কথা অনর্গল বলে যাচ্ছিল।
মানুষের স্বপ্ন থাকে। স্বপ্ন নিয়েই সে বড় হয়। স্বপ্ন পূরণ হোক আর না হোক স্বপ্নের জাল বুনেই প্রতিটি মানুষের জীবন আবর্তিত হয়। মানুষ কত ধরণেরই না স্বপ্ন দেখে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার হবার স্বপ্ন দেখে। সে রকমই স্বপ্ন দেখেছিল আহনাফ। তবে তার স্বপ্নটা ছিল ভিন্ন ধরণের। সে স্বপ্ন দেখেছিল রাষ্ট্রনায়ক হবার। ‘কেউ কেউ সরাসরি আমাকে প্রশ্ন করত ডাক্তার না ইঞ্জিনিয়ার হবা? আমি উত্তর দিতাম আমি রাজনীতিবিদ হব। আমি একজন দেশের রাষ্ট্রনায়ক হব।’ কিন্তু সে স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার। তার জীবন এখন সঙ্কটাপন্ন। সে এখন লড়াই করছে মরণ ব্যাধির সাথে। সে বসবাস করছে ব্লাড ক্যান্সারের সাথে। ব্লাড ক্যান্সার তার স্বপ্নকে কুড়েকুড়ে খাচ্ছে। প্রতিদিন তাকে ষোল সতের’শ টাকার ঔষধ খেতে হচ্ছে। পুরো চিকিৎসা বাবদ খরচ হবে এক কোটি টাকা। চিকিৎসার জন্য বর্তমানে সে সিঙ্গাপুর অবস্থান করছে।
আমি যত শুনছি তত অবাক হচ্ছি। আহনাফ নামক ছোট ভাইটির বক্তব্য থেকে শিখেছিও অনেক কিছু। স্যালুট তোমাকে প্রিয় ভাই আহনাফ, ‘সরাসরি তোমাকে কখনো আমি দেখিনি, তবুও মনে হয় তুমি আমার অনেক দিনের চেনা, তুমি আমার মায়ের পেটের ভাই নয়; তবুও যেন আপন ভাইয়ের মতই তুমি।’ বক্তব্য শুনতে শুনতেই সিদ্ধান্ত নিলাম আহনাফের চিকিৎসার জন্য আমি টাকা সংগ্রহ করব। আমিও নিজেকে এই মানবিক সাহায্যে শরিক করব। যার ফলে আমি আমার কয়েকজন বন্ধু এবং ছোট ভাইয়ের সাথে বিষয়টি শেয়ার করি। তারা আমার কথার মূল্যায়ন করেছে। ইতোমধ্যে অনেকে আর্থিক সহযোগিতাও করেছে। আসলে আহনাফের পরিপ্রেক্ষিতে আমি যে কথাটি বলব তা হল, ষোল কোটি মানুষের দেশে এককোটি টাকা আসলেই কিছু না। যদি আমরা সবাই একসাথে সহযোগিতা করি। কেননা প্রবাদ আছে-‘দশের লাঠি একের বোঝা।’
আহনাফকে যারা মানবিক সাহায্য করতে চান তাদের জ্ঞাতার্থে নিচে দু’টি নাম্বার এবং একটি ইমেইল এড্রেস দেয়া হল। আপনারা যারা আমার ছোট ভাইটিকে আর্থিক সাহায্য করতে চান তারা নি¤েœর যে কোনো নাম্বারে বিকাশ কিংবা যোগাযোগ করতে পারেন -০১৮৪১৯০৪৯২৮,০১৮২০১৪৭৬৫৪.ইমেইল:[email protected]
সুপ্রিয় পাঠক, আসুন এই মানবিক সাহায্যে নিজেকে শরিফ করে মানুষের সেবক হিসেবে নিজেকে সামিল করি। শুধুমাত্র কথার ফুলঝুরি নয়; চাই সত্যিকারের মানবসেবক। যারা অপরের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারাই সত্যিকারের মহৎ মানুষ। অনেকে তো সাহায্য করছে আরো করবে আমরা না করলেও কিছু হবেনা এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি যতটুকু পারেন ততটুকু সাহায্য করুন। সেটাই হবে সত্যিকারের মানবসেবা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×