somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের হিপক্রিসি: প্রবীর সিকদার কিংবা শওকত মাহমুদেই পরিমাপ করা যায়

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবীর সিকদার একজন সাংবাদিক। তিনি সরকারের প্রভাবশালীদের রোষানলে পরে গ্রেফতার হয়েছেন, রিমান্ডে নির্যাতন করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। নিঃশর্ত মুক্তি চেয়েছি। তিনি একজন নির্ভেজাল আওয়ামীপন্থী। তার লিখিত একটি বইয়ের নাম " হাসিনা আমার বোন " তিনি হাসিনা ও আওয়ামীলীগ এই দুয়ের ছায়া প্রচ্ছায়ায় বেঁচে থাকতে চেয়েছেন। বেঁচে আছেন। দীর্ঘজীবি হবেন এটাও প্রার্থনা করি। আমি খুবই অবাক হয়েছি যুক্তরাজ্যে জামায়াতে ইসলামীর প্রধান মুখপাত্রও এই প্রবীর সিকদারের গ্রেফতার-রিমান্ডের নিন্দা করেছেন দেখে। ভালো লেগেছে জামায়াত-বিএনপি এমনকি বাংলাদেশের দূষিত সাংবাদিকতা ও রাজনীতি বিমুখ মানুষেরাও প্রবীর সিকদারের গ্রেফতারে সোচ্চার ছিলেন বলে।



প্রবীর সিকদার কোলাহল চলা অবস্থায় বাংলাদেশে আরেক সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার করা হলো। তিনি সাংবাদিক নেতা, সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। তার বিরোদ্ধে আনীত অভিযোগ প্রবীর শিকদারের মতোই হাস্যকর ও উদ্দেশ্য প্রনোদিত। এখানেই শেষ নয়, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৮০দিনের রিমান্ড চেয়ে বসলো। আমি ভাবলাম দাউদ ইব্রাহিম গ্রেফতার হলেও বোধহয় ভারত পুলিশ ৮০ দিনের রিমান্ড চাইবে না। বিস্ময়ে ভাবলাম কত বড় সন্ত্রাসী শওকত মাহমুদ!! আরো বেশী বিস্মিত হলাম নিউজফিডে শওকত মাহমুদকে নিয়ে কোন পোস্ট কমেন্ট না দেখে। শওকত মাহমুদ একজন নির্ভেজাল বিএনপি পন্থী। তিনি খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি তারেক রহমানের ভালো গুন নিয়ে ফিচার করেন। তিনি জিয়াউর রহমানকে নিয়ে লিখেন। তবে তিনি "তারেক আমার ভাই" নামে কোন বই লিখেন নি।

একজন হাসিনাপন্থী সাংবাদিকের জন্য আমরা সরকারের অন্যায় আচরনে যেভাবে সোচ্চার হয়েছি, একজন খালেদাপন্থি সাংবাদিকের জন্য আমরা কি ততটা সোচ্চার হয়েছি? না। এর কারন আমাদের মানবিক দৈন্যতা। এর কারন আমাদের একচোখা নীতি।

এসমাজে কিছু মানুষ আছেন যারা মুজিব হত্যাকে বাহবা দেন আর জিয়া হত্যায় মর্সিয়া করেন
আরো কিছু মানুষ যারা জিয়া হত্যাকে বাহবা দেন আর মুজিব হত্যায় মর্সিয়া করেন

একদল রবীন্দ্রনাথকে পূজা করে বলেন নজরুল তো নস্যি
আরেকদল নজরুলকে পূজা করে বলেন রবীন্দ্রনাথ তো কচু পাতা

আমরা কত বড় হিপোক্রিট জাতি, হিপক্রিসির মাত্রায় আমাদের সমান উচ্চতায় উঠা সম্ভবত আর কোন জাতি-দেশের দ্বারা সম্ভব হবেনা।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×