somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোর

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
আবির হাসান চোর চোর চিৎকার শুনেই বামে ফিরে তাকিয়ে দেখেন চোরটা তার পাশ দিয়ে পালাতে চেস্টা করছে। পুলিশ না, গুন্ডাও না একটা সাধারন চোর আবির হাসানের পাশ দিয়ে পালিয়ে যাচ্ছে বিষয়টা কোন ভাবেই মেনে নেয়া যায়না। খপ করে ধরে ফেললেন চোরটাকে। কাঁধের ব্যাগটাকে কোনমতে একটু সামলিয়ে বেদম পিটুনি লাগালেন। আবির হাসানের সমস্থ ক্রোধ আগুন হয়ে ঝরছে চোরটার উপর। কোন কিছু খেয়াল না করেই তিনি অবিরত পিটিয়ে যাচ্ছেন।

চোরটা চিৎকার করে কাঁদছে। বার বার অনুনয় করছে সে আর চুরি করবেনা। কি এমন চুরি করছিলো সে, কয়েকটা পাউরুটি আর দুটো কলা। কিন্তু তার অনুনয় শোনার মতো অবস্থা আবির হাসানের নেই। ইতোমধ্যে আরো কয়েকজন এসে চোরটার নাকে মুখে কিল-ঘুষি-লাথি দিয়ে চলছেন সমানে। এ যেন বহুদিন পর পাওয়া এক অপূর্ব সুযোগ নিজেদের সততা জাহির করার।


[প্রতীকী ছবি: শিশু রাজনকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা ]

ক্লান্ত আবির হাসান সর্বশেষ ঘুষিটা চোরের নাক বরাবর বসিয়ে অনেকটা বীরের বেশে বের হয়ে আসলেন জটলা থেকে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বললেন "চোরের বাচ্চা চোর। একদম মেরে ফেলাই উচিত।" পকেট থেকে সিগারেট বের করে ধরাতে গিয়ে খেয়াল করলেন হাতে রক্তের দাগ লেগে গেছে। ব্যাগ থেকে টিস্যু বের করে রক্তের দাগ মুছতে গিয়ে ভাবলেন ছোট্ট একটা বাচ্চাকে এভাবে না পেটালেও পারতেন। পরক্ষনেই বেদনাবোধটা দূর করে একটা ক্রুর হাসি দিয়ে স্বগোক্তি করে বললেন " না ঠিকই আছে। এদেরকে এভাবে না পেটালে দেশটা চোরের খনি হয়ে যাবে।" আবির হাসান সিগারেটে সুখটান দিয়ে জ্বলন্ত বাট রাস্তার ধারে ফেলে ডাকলেন "এই রিক্সা"।

২.
মুখ-হাত ধুয়ে টিভি রিমোট হাতে সোফায় বসতে বসতে মিসেসকে বললেন, "টেবিলে খাবার দাও, ক্ষিধে লেগেছে"। এই চ্যানেল, ঐ চ্যানেল ঘুরে একটা খবরের চ্যানেলে থামলেন আবির হাসান। সংবাদ পাঠিকা খবর পড়ছেন, "বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরি। ব্যাংকিং ইতিহাসে পৃথিবীর সবচেয়ে বড় এই চুরির সাথে বাংলাদেশ ব্যাংক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। ভেতরের সম্পৃক্ততা ছাড়া এধরনের নিখুঁত চুরি সম্ভব নয় এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে ঘটে যাওয়া শেয়ার বাজারে হরিলুট, হলমার্ক কেলেংকারী, বেসিক ব্যাংক কেলেংকারী, সোনালী ব্যাংক কেলেংকারী সহ বিভিন্ন কেলেংকারীর মাধ্যমে দেশের প্রায় সাড়ে চার লাখ কোটি টাকা পাচার ও চুরি হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার এসব টাকা উদ্ধার ও চুরি বন্ধে কোন ব্যবস্থা না নেয়ায় এধরনের ঘটনা বেড়ে চলছে বলে ওয়াকিবহাল মহল মনে করছেন"।


[ কোথায়? কার জন্য? কত? সুত্র: ইনকোয়ারার, ফিলিপাইনস ]

মিসেস হাসান ডাকছেন, "এসো, খেতে এসো"।
দেখছো দেশে কি শুরু হয়েছে? কারা নাকি দেশের সব টাকা চুরি করে নিয়ে গেছে। আজ সারাদিন এটাই ব্রেকিং নিউজ ছিলো।
আবির হাসান খুব বিরক্ত হয়ে জবাব দিলেন, "আরে বাদ দাওতো, আমরা আদার বেপারী জাহাজের খবর নিয়ে কি লাভ? পলিটিশিয়ানরা রেগুলারলি এসব করে বেড়াচ্ছেন। এগুলো নিয়ে কথা বলা মানে গুম-খুনের বিপদ ডেকে আনা"।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×