এভাবেই যেতে হবে
যেতে যেতে অচেনা যোজন দূরে
একদিন ভোরে আচমকা থামি
দেখি ভাটার পথেই ছিল হাঙরের শির
কালো হাড়, মালিশের তেল
আর কুঁজো এবং দুর্বল যতো
সারি ধরে আছে;
হাঙরের দাঁত-শির চূর্ণ করে নির্মিত বটিকা
আর পৃথিবীর হাড় চূর্ণ করা মাটি তুলে নিচ্ছে
কুঁজো আর বেঁকে যাওয়া যত মানুষের দল
গৃহদাসীদের তুষ্টিতে ভিজায়ে রাখছে
নিজেদর কবরের ওম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


