বলিনি কিছুই; এই বসুধার মাঠ, খেলোয়াড়
প্রাণ, প্রাণের বিবর্তনেতিহাস--
মৎস্যজাত পাখি হাড় কয়লা
খাঁটি ঘাম মানুষ বালিশ-কাঁথা চুল
নখ আয়না পালিশকরা ঠোঁট কাঁচি
হরিণা বসন্ত শিল-পাটা হলুদ মেহেদী
লাল শাড়ি জিভ সুড়সুড়ি আছে কী নেই
পালকি-বেহারা বই কী কবিতা
কতক্ষণ রাতনাকিদিন
মোটাখাটোলম্বা নাকি চিকন
কয়মাস কি পদ্ধতি
ঈশ্বর প্রার্থনা সব বাদ
তবে কি নাস্তিক নেশাটেশা মদটদ
ধর্মজীবী সেক্যুলার
দ্বিধাগ্রস্ত ফেটালিস্ট
ওজন হাওয়ার মত
তবে কি ভারি
ঘন চুল আছে টেকো
অর্থমোহ নেই লোভী
তাহলেই ভালো ঠিক আছে আচ্ছা আচ্ছা
তাই নাকি ওকে
হাঃ হাঃ বেশ তো ভালোই
পিক্যুলার তো আরে সত্যি কথা
যায় না বলো কী হুঁম...
তাহলে তো সুবিধার নয়
এটা-সেটা বলিনি কিছুই; শুধু কামার্ত ষাঁড়ের মত
তাকিয়ে থেকেছি....
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


