বৃস্টি ভেজা আকাশখানি
জানায় তোমার নূপুর ধ্বণী
মনের মধ্যে শুনতে যে পাই
রিনিক ঝিনিক রিনি ঝিনি ঝিনি ।
এমন করেই যেতে কি তুমি
কুঞ্জবনে মধুমাসে
করতে দেখা কৃষ্ণ সাথে !
সত্যি বল রাধারানী
মনের মধ্যে শুনতে যে পাই
রিনিক ঝিনিক রিনি ঝিনি ঝিনি ।
মনের তুলি আঁকতে চায়
কেমন ছিলে রাধারানী ?
ঠিক কেমন লাগত তখন
বর্ষাস্নাত শ্রীমুখখানি !
সত্যি খুব ইচ্ছে করে
জানতে তোমায়
তুমি কি ঠিক তেমনই ছিলে ?
কবি তোমায় একেঁছিল -
যেমন করে ।
সত্যি বল রাধারানী
মনের মধ্যে শুনতে যে পাই
রিনিক ঝিনিক রিনি ঝিনি ঝিনি ।
জীবন রোদ সব শুষে নিয়ে কবি প্রেম
নেমেছিল কি ঐ মেঘকালো এলোকেশে ?
নাকি তোমার ওষ্ঠখানি রাঙা হয়েছিল
শুধুই পাগল প্রেমিকের বেদনার রেশে !
বাদলধারার পবিত্র হাওয়ায়
তোমার চোখে লেপ্টে থাকা-
কলঙ্কের ঐ কাজলখানি
কবি তা দেখেছিল জানি ।
তবে কবি কি তখন বুঝেছিল ?
বৃস্টি ভেজা চোখের পিছে
তোমার ঐ অশ্রুধারা -
ছিলো না মিছে !
সত্যি বল রাধারানী
তখন কেমন সুরে বাজত তোমার চরনধ্বনী ?
ওগো আমার অভিসারিনী
মনের মধ্যে শুনতে যে পাই
রিনিক ঝিনিক রিনি ঝিনি ঝিনি ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



