মন কাহিনী
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে লিখেছিল মায়াবী রাত
দেখেছিল জ্যোৎস্নারাঙা
রাজকণ্যার শাড়ী ।
আর সেই রাতে আমি
শুধুই দেখেছিলাম -
ভূতে পাওয়া ঘরবাড়ী ।
কুঞ্জবন নাকি তরুলতা ?
না না বৃক্ষই হবে বোধহয় !
তার মসীর টানে সব কিছুই
ফুলে ফুলে ভরে যায়।
তাই দেখে , আমি ভাবি
জীবন ঋণ কি করে শোধ হয় ?
তার জলরঙে মোহময়ী হয়
সাদামাটা দিন রাত !
আমি ভয়ে ভয়ে পথ হাটি
তবু থামেনা রক্তপাত !
তার লেখনীতে -
দোল খায় এই ভূলোক
কান্নার সাথে হাত ধরাধরি করে
চলি , আমি আর আমার শোক !
তার সুরলহরীতে
বসন্তের জয়গান ।
আমার জীবনস্রোতে
শোনা যায় বর্ষার কলতান ।
পলাশের লাল রঙে -
সে প্রেমগন্ধ পায় ।
আগুন রাঙা ঐ ফুলে
আমার চোখ জ্বলে যায় ।
জীবন মন্ত্র নাকি জীবনচরিত ?
না না , কবিতাই লেখেন কবি ।
আমার জীবনে মেঘপর্দার
আড়ালেই থাকেন রবি !
আমার মনপর্দায় কেনো -
সেই মনছবি ভেসে ওঠে ?
যে মন কখনো লেখেনি আমায় !
আমার লেখনীতে কেনো -
সেই মনকাহিনী ফুটে ওঠে ?
যে মন আজও আমায় কাঁদায় !
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
.

শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়...
...বাকিটুকু পড়ুন
দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন