
ভালবাসা
আমার ইচ্ছা অভিমুখ না পাক
শুধু তোমার ইচ্ছা পূরণ হোক
মনে এটুকুই একমাত্র আশা
একেই কি বলে ভালবাসা ?
আর্তনাদ
অব্যক্ত অনেক শব্দ চিৎকারে
অশ্রুধারা ঝরায় তাকে ফুৎকারে !
লজ্জা
গ্লানির থেকে লজ্জাকে
আলাদা করতে জানা চাই
কিন্তু এই বিভেদ রীতির
চতুরতা আমি কোথায় পাই ?
রাগ
যখন তোমার চোখে আমার প্রতিবিম্ব
দেখতে পাই না
যখন তোমার হৃদয়ে আমার শব্দের
প্রতিধ্বনী হয় না
তখন এক গভীর অন্তরাল
রাত্রিকে টেনে নামায় সকাল !
স্বপ্ন
বসত করি অমাবস্যায় জীবনভর
আর জ্যোৎস্নায় ভরাই ঘর
নিকষ আঁধারেও কৃষ্ণকে আঁকতে শিখেছি
হেমলক পান করা সহজ , জেনেছি ।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


