somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষ, নারী এবং আমাদের আদি মনুষেরা

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক মেয়ে আমার কাছে অভিযোগ করল । বিয়ের পরে আমাকে সব ছেড়েছুড়ে শশুড়বাড়ীতে চলে আসতে হয়েছে । এটা কি অন্যয় নয় ?
- অবশ্যই অন্যয় । কিন্তু তোমার স্বামীকে যদি বিয়ের পর তোমাদের বাসায় এসে থাকতে হত । সেটা অন্যয় হত না ?
- হত ।
- তাহলে ?
- এক কাজ করা যায় । বিয়ের পর ছেলে-মেয়ে আলাদা বাসা নেবে । নিজের মত করে সংসার করবে ।
- তাহলে তাদের বুড়ো বাবা-মায়ের কি হবে ? আমরা কি আমাদের বৃদ্ধদের ত্যগ করব ?
- না না তা কেন । বরং দুই পরিবার মিলে আলোচনা করে একটা সমঝোতায় আসা যেতে পারে । যে পরিবারে সমস্যা বেশী, সেই পরিবারের সাথেই থাকবে নতুন বিয়ে হওয়া ছেলেমেয়ে ।
- এধরনের সমঝোত কি বাস্তবে আসলেই সম্ভব ? কোন্ মা-বাবা চাইবে তাদের এত কষ্টে লালন করা ছেলে বা মেয়েকে অন্যের ঘরে দিয়ে দিতে ?

আমার মনে হয়. অনেক হাজার বছর আগে, কোন এক পর্বতের গুহায় আগুনের কুন্ড জ্বেলে, আমাদের আদি মনুষেরা ঠিক এসব সমস্যারই মুখোমুখি হয়েছিলেন ।
এসব প্রস্নই ওঠে ।
ঝগড়া বেধে যায় ।
তখন তারা যেকোন এক পরে ঘাড়ে এই অন্যয় সিদ্ধান্তটি চাপিয়ে দিতে বাধ্য হন । মেয়েরা যেহেতু দুর্বল ছিল, তাদের ঘাড়ে অন্যয় চাপিয়ে দেয়া সহজ হয় । বিয়ের পরে মেয়েরা ছেলের বাড়ীতে এসে থাকা শুরু করে ।

প্রস্ন হচ্ছে, মেয়েদের এই দুর্বলতার উৎস কি ? কবে থেকেই বা মেয়েরা এমন দুর্বল হয়ে গেল ?

একটা কথা সবাই বলবেন । মেয়েরা শারীরীকভাবে দুর্বল । এটাই সব দুর্বলতার উৎস । কিন্তু সব সময়ই কি মেয়েরা এরকম দুর্বল ছিল ? হাজার হাজার বছর আগে গুহাবাসী মানুষ যখন প্রবল প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকত, বন্যপ্রাণী শিকার করত, শুধু ছেলেরাই কি করত ? কৃষিভিত্তিক, মাতৃতান্ত্রিক যে সমাজের কথা আমরা জানি, সেখানেও তো মেয়েদের অনেক অনেক কাজ করার কথা । আর প্রবল পরিশ্রমী একজন মানুষের হাতের পেশী তো নরম হবার কথা না ? ছেলেদের মতই শক্ত আর সবল হবার কথা।

অনেকে বলবেন, মেয়েদেরকে তৈরীই করা হয়েছে দূর্বলভাবে ? হ্যা, এটা হতে পারে । তবে যারা বিবর্তনবদে আস্থা রাখেন তাদের পক্ষে এ যুক্তি মেনে নেওয়া কঠিন । তারা বলবেন, মেয়েদের বাধ্য করা হয়েছে ঘরের ভেতর থাকতে । কোন এক প্রাচীন সভায় আমাদের আদি মানুষেরা এ অন্যয় সিদ্ধান্তটিও তাদের ওপর চাপিয়ে দিয়েছেন । এবং এর ফলসু্রতিতেই অনেক অনেক প্রজন্মে আস্তে আস্তে মেয়েরা দুর্বল হয়ে গেছে ।

কিন্তু কেন এবং কিভাবে ?
সেই প্রচীন সভায় আগুনের রহস্যময়তায়, মেয়েদের ওপর যখন এসব অন্যয় সিদ্ধান্ত চাপানো হয়, তখন সম্ভবতঃ মেয়েরা শারীরীকভাবে ছেলেদের চাইতে দুর্বল ছিল না । তবে কি তারা মনসিকভাবে দুর্বল ছিল ? সম্ভবতঃ না । মেয়েদের মনসিক সামর্থ এখন তো না-ই, অতীতেও সম্ভবতঃ কখনই ছেলেদের চাইতে কম ছিল না ।

তাহলে ? ঠিক কি ঘটেছিল ?


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×