somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনারবাংলাদেশ ব্লগে যাবার সিদ্ধান্ত নিলাম , কেন ?

০১ লা আগস্ট, ২০১০ ভোর ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত প্রায় দেড় মাস ধরে সামু ব্লগের অবস্থা কেরোসিন । যে পোষ্টে সাতানব্বই টা মন্তব্য সেই পোষ্ট সাতাশ বার পঠিত । অর্থাৎ কিনা, হিট কাউন্টার ডেড । যার ব্লগে ৭ লাখ হিট ছিলো, সেইটা দেখাচ্ছে ১ লাখ । যারা আরো গরীব, তারা আরো বেহাল দশায় । রিসেন্ট ভিজিটর লিষ্ট উধাও । অনেক চিল্লাচিল্লি করেও এখনো ধুকতেছে এসব ফিচার।

গ্রামীনফোনের নেট ইউজারদের দুর্দশা । ব্লগের লোকজনের মধ্যে জিপি নেট ইউজারের সংখ্যা অনেক বেশি । যেকোন কারনেই হোক, অনেকদিন ধরে এরা হাবুডুবু খাইছে ব্লগে । ঢুকতে পারেনায় ।

নাস্তিকদের অবৈধ উল্লম্ফণ । আরিফুর রহমান আর দূরের পাখির মত কুলাঙ্গার নাস্তিকের চরম অশ্লীল কথাবার্তা মন্তব্য ও পোষ্ট । সাধারন ব্লগাররা দিনের পর দিন চিল্লাইছে, এই কুলাঙ্গারদেরকে ব্যান কেন করা হয় না । সামু কানে নেয় নায় । ব্লগাররা নিজেদের উদ্যোগে এদেরকে দৌড়ানি দিছে । সেই দৌড়ানি আবার মডারেটরগো কাছে 'জুলুম' মনে হইছে । অবৈধ নাস্তিকদের দৌড়ানি দেয়া অনেক ব্লগারের স্ট্যাটাস ডাউন করে দিছে ।

অনেক সাধারন পোষ্ট নিয়ে মডারেটররা ছিনিমিনি খেলছে । এক ব্লগার রোজা নিয়ে পোষ্ট লিখছে । রোজায় ইফতারিতে যেন অতিরিক্ত খরচ না করা হয় । সেই পোষ্ট সরায়া এরা তারে জেনারেল করছে । অথচ তার পোষ্টে ৩০ টার বেশি প্লাস ছিলো । ব্লগারদের মতামতের বিরুদ্ধে সামু মডারেটররা কেন দাড়াইছে, সেটা বোধগম্য না । মনে হয় ক্ষমতার দাপটে । তিনমাস আগে করা পোষ্ট মুছে দিয়ে এরা ব্লগারকে জেনারেল করে, ওয়াচে নেয় । স্বৈরাচারের সাক্ষাত উদাহরন এরা ।

ব্লগে নীতিমালাবিরোধী পোষ্ট বা কমেন্ট আসলে রিপোর্ট করে অনেকে । কিন্তু সেই রিপোর্টের কোন দাম সামু মডুগো কাছে নাই । তাদের কাছে যেইটা ভালো মনে হয়, সেইটায় তারা করে । যার ফলে অবৈধ নাস্তিকগো কুতসিত পোষ্টগুলাতে কোন হাত পড়েনা, সেগুলোর প্রতিবাদ করলে জেনারেল হওয়া লাগে ।

সামুব্লগ কয়েকজন রেসিডেন্ট পোষে । এই রেসিডেন্টরা আবার প্রকাশ্যে নিজেদেরকে ব্লগের মডারেটর মডারেটর ভাব দেখায় । এরা যে স্পেশাল কিছু, সেইটা শো করে । এরা কোন পোষ্টে নেগেটিভ কমেন্ট করলেও দেখা যায় সেই পোষ্ট কিছুক্ষন পর উধাও । সাধারন ব্লগারদের এইখানে কোন অধিকার নাই । নিশ্চিন্তে মত প্রকাশের অধিকার নাই।



সোনারবাংলা ব্লগের মূল আকর্ষন হলো, ওইটার ডিজাইন এবং আউটলুক সামুব্লগের প্রায় হুবহু কাছাকাছি । তাই, সামুব্লগ থেকে আলুব্লগ বা আমুব্লগে গেলে যেমন হোচট খাওয়া লাগে সোনারবাংলায় সেইটা হবে না ।

সোনারবাংলা নিয়ে প্রপাগান্ডা ছিলো, এইটা জাশিদের ব্লগ । কিন্তু এই কথা সত্য না । সোনারবাংলা ডান ভাবের একটা মধ্যপন্থী মিডিয়া । এর অনলাইন ম্যাগাজিনে প্রচুর জাশি বিরোধী লেখা ছাপা হয় । গতকাল রাতেও দেখেছি, গোলাম আজমরে জুতাপেটা করা ছবি পোষ্ট করা হইছে, সেখানে তথ্যভিত্তিক কমেন্ট করছে সবাই । কিন্তু পোষ্টে কেউ হাত দেয়নাই।

সোনারবাংলায় গালিগালাজ আর ব্যক্তি আক্রমন ছাড়া ব্লগাররা সব ধরনের স্বাধীনতা পাবে, এটা নিশ্চিত । সাধারন ব্লগারদের এখানে কখনো হতাশ হইতে হবেনা । ব্যক্তি আক্রমনের শিকার হবেনা, এই নিশ্চয়তা পাবার পর ব্লগে প্রচুর ভালো লেখক তৈরী হবে । ব্লগ জমে উঠবে ।

সোনারবাংলা জাশির ব্লগ না, এটা সত্য । কিন্তু সামুর মত ওখানে জাশি নিষিদ্ধও না । তথ্য ও ত্বত্ত্বভিত্তিক আলোচনা, প্রপাগান্ডা চালানোর অধিকার নাস্তিক-আস্তিক - বিএনপি-আ'লীগ-জামাত-শিবির এমনকি হিজবুতীগোও আছে । তাই, ওই ব্লগ হবে সব মত ও পথের একটা স্বাধীন ও নিয়ন্ত্রিত মিডিয়া । নিয়ন্ত্রন শুধু গালাগালি আর ব্যক্তি আক্রমনটুকুতেই । সামুব্লগের কিছু রাঘববোয়ালের প্রপাগান্ডায় সাধারন ব্লগাররা বিভান্ত হয় । তারা ভিন্নমতকে যুক্তিতর্ক আর সঠিক তথ্য দিয়ে দমন না করে জোড়জবরদস্তি করে খুন করে ফেলার আদর্শ শেখায় । সোনারবাংলা এটা চলবেনা । তাই ওটা রাঘববোয়ালদের হয়তো পছন্দ হবেনা, তবে সাধারন ব্লগারদের জন্য ঠিকই আকর্ষনীয় একটা ব্লগ হবে ।

সামু, তুমি এই পোষ্ট তোমার কোন ফালতু নীতিমালা দেখাইয়া মুইছা দিতে পারো । আই ডোন্ট কেয়ার । তোমারে বিদায় । তুমি তোমার অবৈধ-নাস্তিক আত্মীয় স্বজন আর রাঘববোয়াল গালিবাজগো পিঠ চাপরায়া টিকা থাকো । বাই ।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১০ ভোর ৬:৩৮
৪২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×