ধর্ম ভীরুর কর্ম কথা !!
০৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(
প্রকৃত ধার্মিকদের উদ্দেশ্যে নয়)
আমি ভিষন ধর্ম ভীরু
তুমি কি তা মানো?
ধর্ম কলের তত্বকথা
আমার মত জানো?
আমার আছে শতেক টুপি
তসবি দামি দামি,
এক ফুয়েতে ঝাড়তে পারি
বাদরের বাদরামী।
মিয়া তোমার দাড়ি কোথায়?
গোফ রেখেছ দেখি!!
দেখলে আমায় সালাম দিও
অনেক পাবে নেকী।
এইটুকু পথ রিক্সা ভাড়া
সাতটি টাকা নিলে??
তর্ক করো? থাপড়ে তোমার
দাতটি দেবো ফেলে।
দেশটা ভরা চোর ছ্যাচোরে
কি আর করে খাবো,
ধারের টাকা শোধ তো দিলা
লাভ টা কবে পাবো?
কি বললে? ছি!! সুদের টাকা?
খুদায় করুক মাফ!!
সুদ খাইলে কাটবে আমায়
ভয়াল ঢোড়া সাপ!!
মাপে আমি কম দেইনা
কাঁচা মালের ব্যাপার,
সময় গেলে একটুখানি
হয় যে এপার ওপার।
নতুন বুয়া, একটু শোনো
দাওতো টিপে ঘাড়টা,
শরীলটা যেন কেমন করে,
টাটায় বুড়ো হাড়টা।
এইযে গফুর, দাড়াও দেখি
একটু আসো পাশে,
আমগাছটা আমার যেনো,
আর যেওনা কাছে।
আযান দিল, খোদা হাফেয,
মসজিদেতে যাই,
আজ সেখানে শিন্নি হবে
জলদি যেতে চাই।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন