তোমরা যুগ যুগ ধরে
করেছ বন্দী দাসত্বের শৃংখলে,
চার দেয়ালের অন্ধকার পারাকাষ্ঠে
দিয়েছ কত শত নাম মঙ্গলে,
ললনা, নারী, শতরুপী, আরো কত কি
ফুল দিয়ে পূজীতে বানিয়েছ দেবী,
তোমরা শুধু লালসার পিয়াসী করেছ,
যত দেবী, স্বর্গবাসিনী, ভুল সবি!
কখনো ছলে কখনো বলে ধর্মের নামে
করেছ অন্ধরমোহলের রানী,
সুখ-তাপ হাসি-কান্না মিলে যায় হেথায়
শুনিয়া কিছু অমর বানী!
কখনো স্বর্গবাস, নরকের সরদারনী
আহা! কি সুন্দর সে জীবন খানী,
সব মিথ্যে, পুরুষের সার্থে
চলেছে সে সব মধুর বানী!
নারীকে নারী করে
জাগিয়েছ তোমার পৌরুষ,
বানিয়েছ ঘরের ব্যবহার্য্য
কখনো ভাব নি মানুষ!
ভোগের সামগ্রী, সুখের বাহন
নিশি তৃপ্তের ললনা,
নারীর নারীত্ব নয়
কত শত কামনা বাসনা!
নারী আজও তুমি বন্দী
পুরুষের ঐ বন্দিশালায়,
দিবা-নিশি আদর সোহাগে
করিয়াছ তুমি সুখালয়!
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




