---এস আহমেদ লিটন।
তোকে নিয়ে যাব সাগরে
ঢেউয়ে ঢেউয়ে খেলব দুজনে,
চুপি চুপি ডুবে ডুবে সাগর জলে
প্রেমে মজিব আজি দুটি মনে।
উত্তাল সাগরে ভেসে যাব দুজনা
প্রবল জোয়ার ভাটার টানে,
ফিরিব না আর, হারিয়ে যাব
জড়িয়ে মোরা দুটি প্রাণে।
উচ্ছ্বাস আবেগে, পরম প্রেমে
ডুবে যাব ঐ লোনা জলে,
তোকে নিয়ে চলে যাব আজি
সবার চক্ষু অন্তরালে।
কত নাম না জানা সাগর পাখি
চুপি চুপি করে খেলা,
ডুবি ডুবি মাছ ধরে প্রেমের সাথ
কাটায় যে তারা বেলা।
আমরাও চুপ চুপ ডুব ডুব
মাতিয়ে তুলব সাগর,
দুটি প্রাণ মিশে একাকার
গভীরে প্রেমে মধুর।
তোকে নিয়ে যাব সাগরে
এক প্রেমময় মধুর বিকেলে,
ছুটাছুটি লুটোপুটি করব দুজনা
গভীর সমুদ্র জলে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

